প্রতিবন্ধী সাফাই কর্মীর মেয়ের মুখে অন্নপ্রাশন করালেন যোগী! আবেগে ভাসালেন বাবা-মা

প্রতিবন্ধী এক সাফাই কর্মীর কন্যার অন্নপ্রাশন করালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ! ইতিমধ্যে উত্তরপ্রদেশজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। যোগী আদিত্যনাথ সরকারের একাধিক কাজ গোটা দেশের নজরে। শুধু তাই নয়, যোগী আদিত্যনাথের কন্যাদের প্রতি আবেগ বারবারই ধরা পড়েছে।

কিন্তু প্রতিবন্ধী সাফাই কর্মী কন্যার অন্নপ্রাশন কার্যত ব্যতিক্রমী বলছেন রাজনৈতিক কারবারীরা। সম্প্রতি গোরখপুরে জনতার দরবার করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেখানেই কন্যা সন্তানকে কোলে নিয়ে পৌঁছন সাফাই কর্মী বিবেক শর্মা। মনের ইচ্ছা মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে জানান তিনি।

প্রতিবন্ধী সাফাই কর্মীর মেয়ের মুখে অন্নপ্রাসন করালেন যোগী!

বলে রাখা প্রয়োজন, ওই সাফাই কর্মী বিবেক শর্মা এবং তার স্ত্রী সন্ধ্যা এর আগেও তাদের মেয়ের 'অন্নপ্রাশন' অনুষ্ঠানটি মুখ্যমন্ত্রীর হাতে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যিনি কিনা গোরখনাথ মন্দিরের অন্যতম প্রধান পুজারিও বটে। এমন ইচ্ছে কি ফেলতে পারেন যোগী!

গোটা প্রক্রিয়া দ্রুত তৈরির নির্দেশ দেন তিনি। এবং অন্নপ্রাসন অনুষ্ঠানের আয়জন করা হয়। যেখানে শিশু কন্যার মুখে একদিকে ভাত দেন অন্যদিকে আগামীর জন্যে আশির্বাদও দেন। আর এই ছবি দেখে রীতিমত মুগ্ধ হয়ে যান গোটা এলাকার মানুষ। বিবেক এবং তাঁর স্ত্রী সন্ধ্যার চোখে জল ধরা পড়ে। কতটা সৌভাগ্য হলে আমাদের মেয়ে যোগীর মতো এক মহাপুরুষের হাতে অন্নপ্রাসন পেল বলে জানিয়েছেন বিবেক।

পাশাপাশি যোগীকে তিনি আরও বলেন, তাঁর মেয়ের অন্নপ্রাশন পাওয়ার আনন্দে এতটাই মগ্ন ছিলেন যে তিনি একটি ইচ্ছা বলতে ভুলে গিয়েছিলেন। তাঁর মেয়ের নাম যাতে যোগী করেন সেই আবেদনও এদিন রাখেন বিবেক। যদিও তা সম্ভব হয়নি। কিন্তু ওই শিশু কন্যার দায়িত্ব নিয়েছেন যোগী।

অন্য রূপে ধরা দিলেন যোগী

জানা গিয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের আউটসোর্সিং একজন সাফাই কর্মী হিসাবে কাজ করেন বিবেক। মন্দির চত্বরেই তৈরি হওয়া একটি ঘরে পরিবার নিয়ে থাকেন তিনি। তাঁর আরও এক তিন বছরের কন্যা রয়েছে। তবে আরও একটি মেয়ে হওয়ার পর থেকেই যোগীর হাতে অন্নপ্রাশন করার আবেদন জানিয়েছিলেন বিবেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+