Yogi Adityanath: জনতা দর্শনে গিয়ে সকলের সমস্যার সমাধানের আশ্বাস দিলেন যোগী

গুরুত্ব দিয়ে শুনতে হবে সমস্ত মানুষের সমস্যার কথা, সেই সমস্যার সমাধানও করতে হবে, এই বিষয় নিয়ে কোনও অবহেলা করা যাবে না। জনতা দর্শন কর্মসূচিতে এমনই বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার গোরক্ষনাথ মন্দির চত্বরে যান মুখ্যমন্ত্রী যোগী।

সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০০ জনের বেশি মানুষের সঙ্গে দেখা করেন ও তাঁদের সমস্যার কথা শোনেন। কেউ বা এসেছিলেন চিকিৎসার জন্য অর্থ সাহায্যের জন্য, কেউ এসেছিলেন জমি সংক্রান্ত নানান সমস্যা নিয়ে, আবার কেউ বা এসেছিলেন আইনি সমস্যা নিয়ে। সকল মানুষের কথাই গুরুত্ব সহকারে শোনেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সকলকে সমস্ত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।

Ayodha: ২২ জানুয়ারি অযোধ্যা না আসাই ভাল, রামভক্তদের কাছে কেন এই আর্জি জানাচ্ছে মন্দির ট্রাস্ট

Yogi Adityanath

সেখানে উপস্থিত থাকা আধিকারিকদের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি ব্যক্তির সমস্যার সমাধান যেন দ্রুত হয়ে যায়। সেদিকে লক্ষ্য রাখার জন্যও তিনি জানিয়েছেন। জমি দখলের অভিযোগ নিয়ে যারা মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন তাঁদের তিনি জানিয়েছেন, যারা অন্যায়ভাবে জমি দখল করেছেন তাঁদের যেন আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি দেওয়া হয়। তিনি আধিকারিকদের প্রতিটি বিষয়ের জন্য তদন্ত করতে বলেছেন, তারপরেই অপরাধীদের শাস্তির কথা বলেছেন।

যে সকল ব্যক্তিরা চিকিৎসার কারণে আর্থিক সাহায্যের জন্য এসেছিলেন তাঁদের মুখ্যমন্ত্রী জানান, টাকার অভাবে কখনোই তাঁদের চিকিৎসা আটকে যাবে না। তিনি সকল মানুষকে আশ্বস্ত করে জানান মুখ্যমন্ত্রী ডিসক্রিশনারি ফান্ড থেকে তাঁদের চিকিৎসার জন্য অর্থ দেওয়া হবে।

সেখানে মহিলাদের সঙ্গে যে সকল শিশুরা এসেছিলেন তাঁদের নিজে হাতে যোগী চকলেটও দিয়েছিলেন। তিনি শিশুর শিক্ষার বিষয়ে খোঁজও নেন, সেই সঙ্গে তিনি তাঁদের কঠোর পরিশ্রম করার জন্য উৎসাহীও করেন। তাঁরা যাতে জীবনে অনেক বড় হতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রী তাঁদের উৎসাহ যোগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+