সরকারে এসে মাত্র দু'দিনের মধ্যেই কী চরম সিদ্ধান্ত নিল কর্নাটকের বিজেপি সরকার?
বিধানসভায় আস্থা অর্জন করে নিজেদের ক্ষমতা জাহির করে কর্নাটকে সরকার গড়েছে বিজেপি। ক্ষমতা হাতে পেয়েই চরম সিদ্ধান্ত নিয়ে বসলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
বিধানসভায় আস্থা অর্জন করে নিজেদের ক্ষমতা জাহির করে কর্নাটকে সরকার গড়েছে বিজেপি। ক্ষমতা হাতে পেয়েই চরম সিদ্ধান্ত নিয়ে বসলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। বাতিল করলেন টিপু জয়ন্তী উৎসব পালন। সরকারিভাবে নির্দেশিকা জারি করে ইয়েদুরাপ্পা রাজ্যের সংস্কৃতি এবং কন্নড় দফতরকে জানিয়েছেন টিপু জয়ন্তীর কোনও রকম উৎসব পালন করা যাবে না।

সোমবার মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৫ সাল থেকে কর্নাটক সরকার টিপু জয়ন্তী উৎসব করে আসছে সরকারিভাবে। বিজেপি সরকারে এসেই সেই অনুষ্ঠান আগে বাতিল করার সিদ্ধান্ত নেয়।
ইয়েদুরাপ্পার এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেছেন কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া। তিনি কটাক্ষ করে বলেছেন, বিজেপি সংখ্যালঘুদের ঘৃণা করে সেকারণেই টিপু জয়ন্তীর অনুষ্ঠান বাতিল করেছে। কংগ্রেস সরকারে আসার পরেই এই টিপু জয়ন্তী পালন করা শুরু করেছিল।
কারণ কর্নাটকের মানুষ বিশ্বাস করেন টিপু সুলতানই প্রথম যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। মহীসূরের রাজা ছিলেন টিপু সুলতান। তিনি প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ১৭৯৯ সালে শ্রীরঙ্গপতনমে তিনি মারা যান। তবে টিপুকে নিয়ে একটি বিতর্কও রয়েছে। কর্নাটকের কোডাগু জেলায় নাকি তিনি পেশি শক্তি প্রয়োগ করে হিন্দুদের ধর্মান্তরিত করিয়েছিলেন।












Click it and Unblock the Notifications