কেরলে 'ভুয়ো খবর' ছড়ানোর অভিযোগ! বেসরকারি টিভি চ্যানেলের অফিসে অভিযান বিজয়নের পুলিশের
সংবাদ মাধ্যমকে ভয় দেখাতে অফিসে পুলিশ পাঠানোর অভিযোগ উঠল কেরলের বিজয়ন সরকারের বিরুদ্ধে। বিজেপি এই অভিযোগ তুলেছে।
কেরলের বেসরকারি টিভি চ্যানেলের অফিসে অভিযান বাম সরকারের পুলিশের। এদিন কোঝিকোড়ে এশিয়ানেট নিউজ চ্যানেলের অফিসে পুলিশ তল্লাশি চালায়। রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন এসএফআইএ-র স্কুল ছাত্রীদের যৌন নির্যাতনের বিষয় নিয়ে ভুল খবর প্রচারের অভিযোগ করে বিক্ষোভ প্রদর্শনের দুদিন পরে এই ঘটনা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।

ভুয়ো খবর সম্প্রচারের অভিযোগ
শাসক সিপিআইএম-এর তরফে অভিযোগ করে বলা হয়েছে, উত্তর কেরলের একটি স্কুলে ১০ জনের বেশি ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে খবর সম্প্রচার করে এশিয়ানেট নিউজ চ্যানেল। এক নাবালিকাকে ব্যবহার করে ভুয়ো খবর করা হয়েছে বলেও অভিযোগ করেছে শাসকদ
শুক্রবার এসএফআই-এর বিক্ষোভ
শুক্রবার কোঝিকোডে মালয়ালম এশিয়ানেট নিউজ চ্যানেল অফিসের সামনে প্রথমে বিক্ষোভ দেখায় শাসকদলের ছাত্র সংগঠন এসএফআই। এর পর তারা নিউজ চ্যানেলের অফিসে ঢুকে পড়ে এবং কর্মীদের হুমকি দেয় বলে অভিযোগ ওই সংস্থার। এরপর এশিয়ানেট নিউজ চ্যানেলের তরফে এসএফআই-এর ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। তাদের অভিযোগ অনুসারে, এসএফআই কর্মীরা রাত আটটার দিকে তাদের অফিসে জোর করে ঢুকে পড়ে এবং কর্মীদের ভয় দেখায়। তারা নিউজ চ্যানেলের বিরুদ্ধে স্লোগানও দেয় বলে অভিযোগ সংস্থার।
এই অভিযোগের প্রেক্ষিতে এসএফআই-এর এর্নাকুলাম জেলা কমিটির সূত্রে দাবি করা হয়েছে, ভুয়ো খবর সম্প্রচারের প্রতিবাদ করে মিডিয়া হাউজের অফিসে বিক্ষোভের আয়োজন করেছিল। এই নিউজ চ্যানেল গত চার বছর ধরে কেরলে মাদকের ভয়াবহতা নিয়ে গল্প তৈরি করছে বলেও অভিযোগ করা হয়েছে।

তদন্ত শুরুর আহ্বান
অন্যদিকে এসএফআই-এর পদক্ষেপের সমালোচনা করে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার তরফে এই ঘটনায় কেরল সরকারের কাছে দ্রুত তদন্তের আহ্বান জানানো হয়েছে।
|
নিন্দা কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কেরলের পিনারাই বিজয়ন সরকারের নিন্দা করার পাশাপাশি পুলিশি অভিযানের একটি ভিডিও শেয়ার করেন।












Click it and Unblock the Notifications