মশার কামড়ে ঘুমোতে পারেননি মুখ্যমন্ত্রী, বরখাস্ত সার্কিট হাউজের দুই ইঞ্জিনিয়র!
গত ১৬ ফেব্রুয়ারি সকালে মধ্যপ্রদেশের সিধি জেলায় রেওয়াগামী যাত্রীবাহী একটি বাস পটনা ব্রিজের কাছে সারদা খালে পড়ে যায়৷ বাসটিতে অন্তত ৬২ জন যাত্রী ছিলেন৷ যার মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও, প্রায় ৫৫ জনের মৃত্যু হয়েছে৷ এই আবহে সিধি জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিক এবং সড়ক উন্নয়ন দফতরের তিন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন চৌহান।

মশার কামড়ে নাজেহাল মুখ্যমন্ত্রী
এদিকে শোনা যাচ্ছে এই ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে সিধি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে। সেখানে সার্কিট হাউজে রাত কাটান শিবরাজ। আর সেই সময় বাঁধে বিপত্তি। সারা রাত মশার কামড়ে নাজেহাল পরিস্থিতি হয় মুখ্যমন্ত্রীর।

সার্কিট হাউজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়রকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী
এদিকে ভোর চারটের সময় ট্যাঙ্ক থেকে জল পড়তে শুরু করে পাম্প চলতে থাকায়। ভোর চারটের সময় মুখ্যমন্ত্রী নিজে উঠে পাম্প বন্ধ করে দেন। এতেই রেগে যান মুখ্যমন্ত্রী। আর এক জেরেই সার্কিট হাউজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়র এবং সাব-ইঞ্জিনিয়রকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী।

নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী
এদিকে মধ্যপ্রদেশের সিধিতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কেন্দ্রের তরফে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সহায়তার ঘোষণা করা হয়৷ আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে৷

নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্যর ঘোষণা
পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন৷ পাশাপাশি সিধিতে এই বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী৷
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications