LPG Cylinder Price: রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য কমে হল ৫০০ টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগামী বছরে রাজস্থানে নির্বাচন। তার আগে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এদিন তিনি জানিয়েছেন, ২০২৩-এর ১ এপ্রিল থেকে রাজস্থানে এলপিজিতে ভর্তুক্তি দেবে সরকার। তবে এই ভর্তুকি শুধুমাত্র দারিদ্র সীমার নিচে থাকা
আগামী বছরে রাজস্থানে নির্বাচন। তার আগে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এদিন তিনি জানিয়েছেন, ২০২৩-এর ১ এপ্রিল থেকে রাজস্থানে এলপিজিতে ভর্তুক্তি দেবে সরকার। তবে এই ভর্তুকি শুধুমাত্র দারিদ্র সীমার নিচে থাকা এবং উজ্জ্বলা প্রকল্পের অধীনে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য। এই শ্রেণিভুক্তদের জন্য সিলিন্ডারের মূল্য হবে ৫০০ টাকা করে।

রাহুলের উপস্থিতিতে ঘোষণা
রাজস্থানের মুখ্যমন্ত্রী এদিন বিজেপির তীব্র সমালোচনা করেন। তবে এলপিজিতে ভর্তুকি দেওয়া নিয়ে ঘোষণা করেন দলের নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে। অশোক গেহলট জানান, অর্ধেকের কম দামে এই শ্রেণিভুক্ত পরিবারগুলিকে বছরে ১২ টি সিলিন্ডার সরবরাহ করা হবে। প্রতিটি সিলিন্ডারের দাম হবে ৫০০ টাকা করে।
|
কেন্দ্রের প্রকল্পে সিলিন্ডার খালি
অশোক গেহলট এদিন জানান তিনি আগামী মাসে বাজেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেছেন, উজ্জ্বলা প্রকল্পের অধীনে নরেন্দ্র মোদী দরিদ্রদের জন্য এলপিজি সংযোগ দিয়েছিলেন। কিন্তু সিলিন্ডার খালি থেকে যায়। কেননা সিলিন্ডারের রেট এখন ৪০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৪০ টাকা।

রাজস্থান কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব
রাজস্থান কংগ্রেসে প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব। ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজস্থান পৌঁছনোর আগে এই মাসের শুরুতে অশোক গেহলট এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের মধ্যে ফের একবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছে। সামনের বছর রাজস্থানে নির্বাচন হওয়ার কথা। কংগ্রেস টানা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় থাকতে যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নেতৃত্বে থাকবেন গেহলটই
রাহুল গান্ধী এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রার সঙ্গে রয়েছেন রাজস্থানে। এদিন তিনি আলোয়ারে রাজস্থানে ১৭০০ ইংরেজি মাধ্যম স্কুল খোলার জন্য গেহলট সরকারের প্রশংসা করেছেন। রাহুল গান্ধীর এই মন্তব্য থেকেই পরিষ্কার আগামী বছরে গেহলট যেমন নির্বাচনী বাজেট পেশ করবেন, ঠিক তেমনই তাঁকে সামনে রেখে নির্বাচনে যাবে কংগ্রেস।
এতদিন দেখা গিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ বিনামূল্যের সুবিধা এবং ভর্তুকি প্রতিশ্রুতি দিয়েছে এবং সরকার গঠনের পরে তা পালন করেছে। এবার কংগ্রেসও সেই পথই ধরল, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কংগ্রেসের মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণা ভর্তুকি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications