Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিহারে আস্থা ভোট! জয়ী হলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ফ্লোর টেস্টে আরজেডিতে ভাঙন

বিহারে আস্থা ভোটে জয়ী হলেন নীতীশ কুমার। তিনি ১৩০ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে জানা গিয়েছে। যদিও আস্থা ভোটের আগে বিরোধী আরজেডি বলেছিল, অপারেশন লন্ঠন অপারেশন লোটাসকে ছাড়িয়ে যাবে। যদিও তার কিছুই দেখা গেল না।

এর আগে বিহার বিধানসভার কার্যক্রম চলার সময় অধ্যক্ষ তথা আরজেডি নেতা আওধবিহারী চৌধুরীকে ১২৫-১১২ ভোটে অপসারণ করা হয়। সোমবার বিহার বিধানসভায় আরজেডির অন্তত তিনজন সদস্য শাসক পক্ষের বেঞ্চে বসেছিলেন। এই ঘচনা বিহারের বিরোধী মহাজোটকে ধাক্কা দিল লোকসভা নির্বাচনের আগে।

নীতীশ কুমার

আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ক্ষমতাসীন এনডিএ সদস্যদের মধ্যে নিজের দলের বিধায়ক প্রহ্লাদ যাদব, নীলম দেবী এবং চেতন আনন্দের বসার বিষয়ে আপত্তি জানাতে পয়েন্ট অফ অর্ডার দাখিল করেছেন।

গতমাসে বিহারের মহাজোট ও সর্বভারতীয় পর্যায়ে ইন্ডিয়া ব্লককে ধাক্কা দিয়ে বিজেপির সমর্থনে নতুন সরকার তৈরি করেন নীতীশ কুমার। তিনি রেকর্ড নবমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নেন। তারপর এদিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ফ্লোর টেস্টে জয় পেলেন নীতীশ কুমার।

এদিন বিধানসভা বসার পরে অধ্যক্ষ আওধবিহারী চৌধুরীর বিরুদ্ধে এনডিএ একটি অনাস্থা প্রস্তাব আনে। সেখানে বলা হয়, আওধবিহারী চৌধুরী আরজেডির বিধায়ক এবং তাঁর দল ক্ষমতা হারানোর পরে পদত্যাগ করতে অস্বীকার করেছেন।

সোমবার আস্তা ভোটের কয়েক ঘন্টা আগে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলির মধ্যে দফায় দফায় বৈঠক হয়। জেডিইউ তিন লাইনের হুইপ জারি করে সব বিধায়ককে হাজিরার জন্য নির্দেশ দেয়। তবে জেডিইউয়ের বিধায়করা সবাই পটনাতেই ছিলেন।

এদিন সকালেই এনডিএ শিবিরের তরফে দাবি করা হয়েছিল, তাদের পক্ষে ১২৭ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে। বিহারের বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন দাবি করেছেন, এনডিএ ফ্লোর টেস্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে। অন্যদিকে আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি দাবি করেছিলেন, তাদের সব বিধায়ক ঐক্যবদ্ধ রয়েছেন। যদিও শেষ পর্যন্ত তাদের তিনজন বিধায়ক সরকার পক্ষকে সমর্থন করলেন।

উল্লেখ করা প্রয়োজন, কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে নীতীশ কুমার গত ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গত ১৮ মাসের মধ্যে এটি ছিল মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁর দ্বিতীয় পদত্যাগ। তিনি আরজেডি ও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রীর পদে বসেন। নীতীশ কুমার বলেছিলেন, তিনি পদত্যাগ করছেন, কারণ মহাজোটের অধীনে পরিস্থিতি ঠিক নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+