বিহারে ২০০ আসনের লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি-জেডিইউ! লক্ষ্যে স্থির এবার নীতীশ কুমার

মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ড- নির্বাচনের আগে স্লোগান তুলেও কাজের কাজ হয়নি। লক্ষ্যের অনেক নিচে থমকে যেতে হয়েছে বিজেপিকে। মানতে হয়েছে হারও।

মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ড- বিধানসভা নির্বাচনের আগে স্লোগান তুলেও কাজের কাজ হয়নি। লক্ষ্যের অনেক নিচে থমকে যেতে হয়েছে বিজেপিকে। মানতে হয়েছে হারও। এবার অমিত শাহের পর বিজেপির শরিক জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের কণ্ঠেও সেই একই স্লোগান। 'আব কি বার, ২০০ কে প্যার।'

অমিতের স্লোগান নীতীশের কণ্ঠে

অমিতের স্লোগান নীতীশের কণ্ঠে

এই একই স্লোগান মহারাষ্ট্রের ক্ষেত্রে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর সেই স্লোগান নিয়ে এবার বিহার পুনর্দখলের পথে পা বাড়াতে চলেছেন জোটসঙ্গী নীতীশ কুমার। তাঁর জনতা দল ইউনাইটেড ২০২০-র বিহার বিধানসভা ভোটে ২০০ বেশি আসন পাবে বলে দাবি।

এবার ২০০-র বেশি আসনের লক্ষ্যে

এবার ২০০-র বেশি আসনের লক্ষ্যে

তাঁর দাবি, তাঁদের জোট এবার কংগ্রেস-আরজেডি জোটকে হারিয়ে শুধু ক্ষমতা ধরে রাখাই নয়, তারা এবার ২০০-র বেশি আসন পেয়ে নির্বাচিত হতে চলেছে। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন নীতীশ কুমার। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে তিনি বিরোধী পক্ষকে এ ভাবেই চ্যালেঞ্জ ছুড়েছেন।

২৪৩ আসনের বিধানসভায় অন্তত ১২৫টি আসন দাবি

২৪৩ আসনের বিধানসভায় অন্তত ১২৫টি আসন দাবি

এই লক্ষ্যে জেডিইউ-এর জাতীয় সহসভাপতি প্রশান্ত কিশোর ঘোষণা করেছেন, ২৪৩ আসনের বিধানসভায় অন্তত ১২৫টি আসন তাঁদের দলকে ছাড়তে হবে। কারণ বিহারের তাঁরাই শক্তিশালী। এদিকে রামবিলাস পাসোয়ানের নেতৃত্বাধীন এলজেপিও ৪৩টি আসনের দাবি পেশ করেছে।

অমিত বার্তা জেডিইউ ও এলজেপিকে

অমিত বার্তা জেডিইউ ও এলজেপিকে

বিহারে শরিক দলগুলির লড়াই যখন ভোট ঘোষণার আগে থেকেই চরমে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, নীতীশ কুমারের নেতৃত্বেই এনডিএ ২০২০-র বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শীঘ্রই জেডিইউ ও এলজেপির সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, বিহারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অন্যতম শরিক এলজেপি।

শরিকি দ্বন্দ্বে জেরবার হতে হবে বিহারেও

শরিকি দ্বন্দ্বে জেরবার হতে হবে বিহারেও

উল্লেখ্য, বিহারের আগেই ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন হয়েছিল। সেখানে শরিকি দ্বন্দ্বে জেরবার হতে হয়েছিল বিজেপিকে। একে একে পাশ থেকে থেকে সরে গিয়েছিল জেডিইউ, এলজিপি, এজেএসইউ। ফলে ঝাড়খণ্ডে মহাজোটের বিরুদ্ধে একা লড়তে হয়েছিল শাসক বিজেপিকে। যথারীতি তারা মুখ থুবড়ে পড়েছিল ভোটে। ক্ষমতায় এসছিল জেজেএম সুপ্রিমো হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন মহাজোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+