Gorakhpur CM Mass Wedding: যোগী আদিত্যনাথের আর্শীবাদ নিয়ে নতুন জীবনে প্রবেশ করবেন ১৫০০ দরিদ্র কন্যা

ক্ষমতায় আসার পর থেকেই উত্তর প্রদেশে দরিদ্র কন্যাদের গণবিবাহের প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের কেন্দ্র গোরক্ষপুরে হবে চলতি বছরের গণবিবাহের অনুষ্ঠান। চম্পা পার্কের মাঠে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ১৫০০ দরিদ্র কন্যার বিবাহ সম্পন্ন হবে। বিবাহিত জীবনে প্রবেশকারী দম্পতিদের আশীর্বাদ করতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

উত্তর প্রদেশের সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের অনুষ্ঠিত হতে চলা মুখ্যমন্ত্রীর গণবিবাহ অনুষ্ঠানের জন্য প্রায় ১৫০০ দরিদ্র কন্যার নাম নিবন্ধন করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এর মধ্যে আছেন ৬৮ জন মুসলিমও। প্রতি বিয়েতে সরকারের খরচ হবে ৫১ হাজার টাকা। এর মধ্যে বিবাহিত মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা দেওয়া হবে।

যোগী

গণবিবাহের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশাপাশি উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা এবং জেলার জনপ্রতিনিধিরা। ২০১৭-১৮ আর্থিক বছর থেকে, যোগী সরকার মুখ্যমন্ত্রীর গণবিবাহ প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের অধীনে শুধুমাত্র গোরক্ষপুর জেলায় ৪৪৯০ জন দরিদ্র পরিবারের কন্যার বিবাহ সম্পন্ন হয়েছে।

গণবিবাহ প্রকল্পের আওতায় সরকার নব দম্পতিদের উপহারও দেয়। এই বিবাহে কন্যাটিকে শাড়ি, একটি চুনরি, একটি নিত্য ব্যবহার্য শাড়ি ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি পাত্রের জন্যও থাকে উপহার। পাগড়ি ও মালা সহ বেশ কিছু সামগ্রী প্রদান করা হয়।

গণ বিবাহ

শুধু মাত্র পোশাক বা প্রসাধন সামগ্রীই নয় একইসঙ্গে সংসারে নিত্য প্রয়োজনীয় বেশ জিনিসপত্র সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় গণবিবাহের নব দম্পতিদের।

যোগী

ক্ষমতায় আসার পর থেরে একাধিক জনমোহিনী নীতি নিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। তারমধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী গণবিবাহ অনুষ্ঠান। প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে সরকারি সাহায্যে গরিব পরিবারের কন্যাদের বিবাহ সম্পন্ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+