লাইফ সাপোর্টে নেই! মনোহর পার্রিকরের স্বাস্থ্য নিয়ে জল্পনা ওড়ালেন মন্ত্রী
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর ভাল আছেন। তিনি লাইভ সাপোর্ট সিস্টেমের বাইরেই রয়েছেন। এমনটাই দাবি করেছেন গোয়ার এক মন্ত্রী।
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর ভাল আছেন। তিনি লাইভ সাপোর্ট সিস্টেমের বাইরেই রয়েছেন। এমনটাই দাবি করেছেন গোয়ার এক মন্ত্রী। গোয়ার মুখ্যমন্ত্রী লাইফ সাপোর্টে রয়েছেন, তাঁর অবস্থা খারাপ, এই সংক্রান্ত খবর তিনি খণ্ডন করেছেন। স্থানীয় একশ্রেণির মিডিয়ার তরফ থেকে বলা হয়েছিল তিনি লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন।

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন। গত একবছরের বেশি সময় ধরে তিনি কখনও হাসপাতালে, কখনও নিজের বাড়িতেই কাটাচ্ছেন। শনিবার রাতে তাঁকে গোয়া মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।
রাজ্যের পরিকল্পনা মন্ত্রী বিজয় সারদেশাই সংবাদমাধ্যমকে আশ্বস্ত করে বলেছেন, মুখ্যমন্ত্রীর অবস্থা এতটা বাজে নয়, যতটা বাজে ভাবে বলা হচ্ছে। মন্ত্রী বলেছেন, কার্যত গুজব ছড়ানো হয়েছে, মুখ্যমন্ত্রী লাইফ সাপোর্টে রয়েছেন। কিন্তু তিনি লাইফ সাপোর্টে নেই। বলেছেন ওই মন্ত্রী। তিনি নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নির্বাচনী আচরণ বিধি নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী বিজয় সারদেশাই।
মন্ত্রী জানিয়েছেন, মারগাঁও-এ প্রস্তাবিত কবরস্থান নির্মাণ নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। তিনি সেই ফাইল ছেড়েও দিয়েছেন। সেখানে স্বাস্থ্য প্রসঙ্গ আসেনি। পরে অবশ্য মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, এন্ডোস্কোপি করানোর জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।












Click it and Unblock the Notifications