মমতাকে এবার পূতনা রাক্ষসীর সঙ্গে তুলনা! ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা গিরিরাজের

গিরিরাজ সিং বলেছেন, ঝাঁসির রানিকে এভাবে গালি দেওয়া হয়েছে। উনি (মমতা) পূতনা হতে পারেন, ঝাঁসির রানি হতে পারবেন না। উনি গোটা বাংলাকে ধ্বংস করে রেখেছেন।

বিজেপি নেতা অনিল ভিজ কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়কা রাক্ষসীর সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছিলেন। বাংলায় বিজেপি নেতাদের সভা করতে না দেওয়া ও চপার অবতরণ আটকানোর অভিযোগেই অনিল এই মন্তব্য করেন। যার পাল্টা তৃণমূলের তরফে মমতাকে ঝাঁসির রানির সঙ্গে তুলনা করে জবাব দেওয়া হয়।

মমতাকে এবার পূতনা রাক্ষসীর সঙ্গে তুলনা! ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন আর এক বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিহারের এই নেতা বলেছেন, ঝাঁসির রানিকে এভাবে গালি দেওয়া হয়েছে। উনি (মমতা) পূতনা হতে পারেন, ঝাঁসির রানি হতে পারবেন না। উনি গোটা বাংলাকে ধ্বংস করে রেখেছেন। উনি কিম জং (উত্তর কোরিয়ায় শাসক) হতে পারেন। বিরোধী কথা শুনে লোককে খুন করতে পারেন, এমন মানুষের ঝাঁসির রানি বা পদ্মাবতী হওয়ার শক্তি নেই।

গিরিরাজের আরও অভিযোগ, রোহিঙ্গা ও বাংলাদেশিদের সমর্থন করে ভারতকে ভাগ করার কথা বলেছেন এঁরা। হিন্দুদের বের করার কথা বলেছেন। ঝাঁসির রানি দেশকে বাঁচানোর লড়াই লড়েছিলেন। উনি দেশকে ভাঙার লড়াই করছেন।

কিছুদিন আগে অনিল ভিজ বলেছিলেন, ছোট বয়সে রামলীলা দেখতে যেতাম। সেখানে দেখানো হতো তাড়কা রাক্ষসী মুনি-ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন সেই কাজ করছেন। বিজেপি নেতাদের সভা করতে, বাংলায় আসতে দিচ্ছেন না। তবে বিজেপিকে তিনি আটকাতে পারবেন না। রাজনৈতিক কর্মসূচি চালানোর অধিকার সকলের রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+