LPG-র মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা মমতার, প্রধানমন্ত্রীর কাছে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি
এলপিজির (lpg) মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। এই মূল্যবৃদ্ধিকে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিন সন্ধেয় তিনি টুইট করে প্রধানমন্ত্রী মো
এলপিজির (lpg) মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। এই মূল্যবৃদ্ধিকে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিন সন্ধেয় তিনি টুইট করে প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) কাছে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করেছেন। পাশাপাশি, বিজেপি সরকারের নীতি জন বিরোধী বলেও বর্ণনা করেছেন তিনি।

এদিন থেকে রান্নার গ্যাসে ২৫ টাকা বৃদ্ধি
রাত বারোটার পর থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে। গৃহস্থে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারে দাম বৃদ্ধি হয়েছে ২৫ টাকা করে। দাম বৃদ্ধির পরে পশ্চিমবঙ্গে এক দাম দাঁড়িয়েছে ৯১১ টাকা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ১৭ অগাস্ট রান্নার গ্যাসের দাম বেড়েছিল সিলিন্ডার পিছু ২৫ টাকা করে। ডিসেম্বর থেকে সব মিলিয়ে দাম বেড়েছে ২৯০.৫০ টাকা। অন্যদিকে হোটেল এবং রেস্তোরাঁয় ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।

জনবিরোধী সরকার
এদিনের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সাধারণের প্রতি বিজেপি উদাসীন বলেও অভিযোগ করেছেন তিনি। এব্যাপারে সরকার এবং বিজেপির নীতি জনবিরোধী বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেছেন, পেট্রোল-ডিজেল রান্নার গ্যাস এবং ভোজ্য তেলে সাম্প্রতিক সময় অভূতপূর্ব মূল্যবৃদ্ধি হয়েছে। যার প্রভাব গিয়ে পড়েছে সাধারণ মানুষ এবং পরিবারগুলির ওপরে।

মূল্যবৃদ্ধি ক্ষমার অযোগ্য
এই মূল্যবৃদ্ধিকে ক্ষমার অযোগ্য বলে বর্ণনা করে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি করেছেন। এদিনের টুইটারে পোস্টের সঙ্গে মুখ্যমন্ত্রী একটি পোস্টারও শেয়ার করেছেন। সেখানে লেখা শেম অন বিজেপি গর্ভমেন্ট। যার বাংলা করলে দাঁড়ায় বিজেপি সরকারের লজ্জা হওয়া উচিত।

মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ রাহুলেরও
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের আগে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন রাহুল।। সেখানে তিনি রান্নার গ্যা, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বলেন, গত সাত বছরে কেন্দ্রীয় সরকার জ্বালানিতে কর বাবদ ২৩ লক্ষ কোটি টাকা আয় করেছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আক্রমণ শানাতে গিয়ে বলেন. যেখানে কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী, বেতনভুক কর্মীরা ভুক্তভোগী, সেখানে প্রধানমন্ত্রীর চার থেকে পাঁচ বন্ধু লাভবান হয়েছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন. ২০১৪ সালে যখন ইউপিএ সরে যায়, সেই সময় এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০ টাকা। আর সেখানে এখন তা ৮৮৫ টাকা। ১১৬ শতাংশ বৃদ্ধি হয়েছে।












Click it and Unblock the Notifications