অমিত শাহের সঙ্গে বৈঠক, মমতা ওড়িশা যাচ্ছেন ৩ দিন আগে

ভুবনেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বসতে চলেছে ওড়িশার রাজধানীতে। সেই বৈঠকে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভুবনেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বসতে চলেছে ওড়িশার রাজধানীতে। সেই বৈঠকে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে যোগ দিতেই মুখ্যমন্ত্রী মঙ্গলবার রওনা হচ্ছে ভুবনেশ্বর। বৈঠকে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

জাতীয় নিরাপত্তা ও সীমান্তের পরিস্থিতি নিয়ে বৈঠক

জাতীয় নিরাপত্তা ও সীমান্তের পরিস্থিতি নিয়ে বৈঠক

মূলত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক। পশ্চিমবঙ্গ ছাড়া, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, সিকিমের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে হাজির থাকবেন।

মোদীর পর অমিত শাহের সঙ্গে বৈঠক

মোদীর পর অমিত শাহের সঙ্গে বৈঠক

সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জোরদার আন্দোলন ঘোষণার পরে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় তাঁর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হতে চলেছেন তিনি। ভুবনেশ্বরে ২৮ ফেব্রুয়ারি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এই বৈঠকের কথা থাকলেও, বৈঠকের মধ্যেই অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।

অতীতে বৈঠক হয়েছিল কলকাতাতেও

অতীতে বৈঠক হয়েছিল কলকাতাতেও

গতবছর এই ধরনের বৈঠক হয়েছিল কলকাতাতেও। রাজনাথ সিং সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বৈঠকের আয়োজন নবান্নে হয়েছিল।

পুরী যেতে পারেন মুখ্যমন্ত্রী

পুরী যেতে পারেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর অনুযায়ী, ভুবনেশ্বরের বৈঠকের আগে পুরী যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+