প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী! দাবি ভ্যাকসিন নিয়ে গাইডলাইনের
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী! দাবি ভ্যাকসিন নিয়ে গাইডলাইনের
১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রের কাছে মূল দাবি হয়ে উঠল অর্থের। করোনা মোকাবিলায় রাজ্যগুলির বাড়তি অর্থের প্রয়োজন। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন। সঙ্গে ভেন্টিলেটর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ভেন্টিলেটর দাবি মুখ্যমন্ত্রীর
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর কাছে বেশি সংখ্যায় ভেন্টিলেটর দেওয়ার দাবি করেছেন। প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে যে সংখ্যায় ভেন্টিলেটর দেওয়ার কথা বলা হয়েছিল, তার মাত্র ৫০ শতাংশ রাজ্যগুলির কাছে পৌঁছেছে। এক আরটিআইএ জানা গিয়েছে কেন্দ্রে ১৭৯৬৮ টি ভেন্টিলেটর রাজ্যগুলিকে দেওয়ার কথা বলেছিল। ১০ জুলাই পর্যন্ত ৯১৫০ টি পৌঁছেছে। মহারাষ্ট্রে যেখানে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজার, সেখানে ভেন্টিলেটর গিয়েছে ১৮০৫ টি।

বয়েকার দাবিতে সরব মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী এদিনও বকেয়ার দাবিতে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন ৫৩ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। যদিও দিন দুয়েক আগে দিলীপ ঘোষ বলেছিলেন, রাজ্য আগেকার দেওয়া চাকার হিসেব না দেওয়ার বকেয়া মেলেনি। এবার কী হয় সেটাই দেখা।
এর আগে জুলাইয়ে অত্যাধুনিক পরীক্ষা কেন্দ্রের উদ্বোধনের দিনেও মুখ্যমন্ত্রী বকেয়া মেটানোর দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, টাকার চাহিদা মেটাতে গিয়ে মুশকিলে পড়তে হচ্ছে। সেই জন্য বকেয়া মিচিয়ে দেওয়া হোক। সঙ্গে জিএসটির বাবদ প্রাপ্য টাকা দেওয়ার কথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি।

করোনা মোকাবিলায় মিলেছে মাত্র ১২৫ কোটি টাকা
মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে জানান, রাজ্যে করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত কেন্দ্রের থেকে পেয়েছে ১২৫ কোটি টাকা। কীভাবে তা ব্যবহার করা হবে তা নিয়ে এদিন গাইডলাইন দেওয়ার দাবি করেছেন তিনি।

ভ্যাকসিন নিয়ে গাইডলাইন দাবি
দেশে ভ্যাকসিন আসলে কীভাবে তা সাধারণ মানুষের হাতে পৌঁছবে, তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে সরব পঞ্জাব ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, বর্তমানে রাজ্য বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলের ৩৫ শতাংশ পর্যন্ত করোনায় খরচের কথা বলা হয়েছে। কিন্তু এই অর্থ দিয়ে করোনা পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। তিনি রাজ্যগুলিকে আর্থিক প্যাকেজ দেওয়ার দাবি তুলেছেন। যাতে অতিমারী মোকাবিলা করা সহজ হয়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী বৈঠকে অ্যাজগক অনুদানের দাবি তোলেন। তিনি বলেন, তাঁর রাজ্যের রাজ্য বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলের পুরো টাকাই খরচ হয়ে গিয়েছে। তাঁর রাজ্যের জন্য করোনা মোকাবিলায় ১০০০ কোটির অ্যাডহক অনুদানের দাবি তোলেন।












Click it and Unblock the Notifications