'মোদী দেশের প্রধানমন্ত্রী পদে লজ্জা' পুলওয়ামায় জওয়ানদের মৃত্যু নিয়ে ফের অলআউট আক্রমণে মমতা
আমরা দেশে পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে। কিন্তু আমরা মোদী বাবুর পক্ষে নই। মোদী বাবু প্রধানমন্ত্রী পদে দেশের লজ্জা।
আমরা দেশে পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে। কিন্তু আমরা মোদী বাবুর পক্ষে নই। মোদী বাবু প্রধানমন্ত্রী পদে দেশের লজ্জা। দেশের মানুষ প্রকৃত তথ্য জানতে পারছে না। এই অবস্থা গণতন্ত্রের পক্ষে উপযুক্ত নয়। এই বলে পুলওয়ামা হামলা নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে সাংবাদিকদের মমতা বলেন, দেশের সাধারণ মানুষ হিসেবে আমার কথা বলার অধিকার আছে। জওয়ানদের রক্ত নিয়ে কেন রাজনীতি করা হবে? কেন তাদের বাঁচানোর চেষ্টা করা হল না? আগে থেকে তথ্য থাকা সত্ত্বেও কেন উদ্যোগ নেওয়া হল না? এর জন্য কে দায়ী? প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। এই প্রশ্ন তোলার জন্য আইন যা খুশি শাস্তি দিতে পারে। তবে সাধারণ মানুষ হিসাবে তিনি প্রশ্ন তুলতে পারেন।
West Bengal CM Mamata Banerjee: You cannot win elections over jawans' blood. A jawan sheds his blood for the country. They serve the country, they do not indulge in politics.I strongly condemn those who play politics with martyrs. pic.twitter.com/P0p74Om50K
— ANI (@ANI) March 5, 2019
মমতার কথায়, যারা জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছে আমি তাদের সমালোচনা করি। আমরা জওয়ানদের পক্ষে, দেশের পক্ষে, শান্তির পক্ষে। তবে মোদীর পক্ষে নই। নরেন্দ্র মোদী ও অমিত শাহ বিজেপি পার্টিকে প্রাইভেট কোম্পানিতে পরিণত করেছে আর সবাইকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে রেখেছে। যে সমালোচনা করছে তাকেই পাকিস্তানি বানিয়ে দিচ্ছে, দেশদ্রোহী বানিয়ে দিচ্ছে।
প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর ইন্টেলিজেন্সের খবর সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে মমতা প্রশ্ন তুলে কেন্দ্রকে বিঁধেছিলেন। পরে বালাকোটে হামলার পরও প্রমাণ চেয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হন। এদিন ফের বিজেপিকে একই ভাষায় আক্রমণ করলেন তিনি।












Click it and Unblock the Notifications