মুখ্যমন্ত্রীর পদত্যাগের হুমকিতে ফাঁপরে কংগ্রেস! লোকসভা নির্বাচনের আগে নাটক কর্ণাটকে
কর্ণাটকে কংগ্রেস ফের বিপাকে। এবার কংগ্রেসের সঙ্গত্যাগের হুমকি দিল জেডিএস। একইসঙ্গে পদত্যাগ করার হুমকি দিয়ে রাখছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।
কর্ণাটকে কংগ্রেস ফের বিপাকে। এবার কংগ্রেসের সঙ্গত্যাগের হুমকি দিল জেডিএস। একইসঙ্গে পদত্যাগ করার হুমকি দিয়ে রাখছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। কর্ণাটকে জোট সরকারের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস চাইলে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত। কুমারস্বামীর এই মন্তব্যকে কংগ্রেস হুমকি বলেই মনে করছে। রাজনৈতিক মহল মনে করছে- এটা লোকসভার আগে কংগ্রেসের উপর চাপ বাড়ানোর কৌশল।

কংগ্রেস অপমান করেছে
কর্ণাটকে কংগ্রেসের সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, কংগ্রেস তাঁকে অপমান করেছে, সীমা লঙ্ঘণ করেছে কংগ্রেস। তাই তিনি সরকার থেকে পদত্যাদ করতে তৈরি। কংগ্রেস যদি চায়, এখনই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত।

পদত্যাগের হুঁশিয়ারি
একইসঙ্গে তিনি বলেন, কংগ্রেস তার মন্ত্রী-বিধায়কদেক নিয়ন্ত্রণ করতে অক্ষম। এই অভিযোগ তুলে এদিন পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন তিনি। কুমারস্বামী বলেন, কংগ্রেস বিধায়করা তাঁকে মানতেই চান না। তাঁরা বলেন, সিদ্দারামাইয়া তাঁদের নেতা। যদি এমনটা চলে, তবে আমি পদত্যাগ করতে প্রস্তুত।

ত্রিশঙ্কু বিধানসভায় জোট
কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও জেডিএস এককভাবে লড়াই করে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, বিধানসভা ত্রিশঙ্কু। এরপরই কংগ্রেস ও জেডিএস জোট বেঁধে বিজেপিকে সরকার গঠন থেকে দূরে রাখে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে নটি আসন দূরে ছিল।

কর্ণটকে সংকটে কংগ্রেস
২২৪ আশনের কর্ণাটকে বিজেপি পায় ১০৪টি, কংগ্রেস ৮০ ও জেডিএস ৪০টি। এই অবস্থায় কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হন জনতা দল সেকুলার। বর্তমানে কংগ্রেসের জোট সরকার ফের সঙ্কটে পড়ে। বিজেপি দাবি করে তাদের কাছে রয়েছে পর্যাপ্ত সংখ্যা। কংগ্রেস ঘোড়া কেনা-বেচার অভিযোগ করে। পরে সেই সমস্যা থেকে বেরিয়ে এলেও, কুমারস্বামীর হুমকিতে ফের বিপাকে কংগ্রেস। লোকসভাতেও আসন সমাঝোতা নিয়ে প্রশ্ন চিহ্ন পড়েছে এই হুমকিতে।












Click it and Unblock the Notifications