জনসংখ্যা নিয়ন্ত্রণে অসমে এবার এক হাজার 'আর্মি', বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

জনসংখ্যা নিয়ন্ত্রণে অসমে (assam) এবার পপুলেশন আর্মি (population army) তৈরি করা হবে। বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (himanta biswa sarma)। পপুলেশন আর্মি রাজ্যের বিভিন্ন মুসলিম প্রধান এলাকায় য

জনসংখ্যা নিয়ন্ত্রণে অসমে (assam) এবার পপুলেশন আর্মি (population army) তৈরি করা হবে। বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (himanta biswa sarma)। পপুলেশন আর্মি রাজ্যের বিভিন্ন মুসলিম প্রধান এলাকায় যাবে এবং গর্ভনিরোধক বিলি করবে। পাশাপাশি তারা জনগণের মধ্যে সচেতনতাও গড়ে তুলবে বলে জানিয়েছেন তিনি।

জনসংখ্যা নিয়ন্ত্রণে অসমে এবার পপুলেশন আর্মি, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এব্যাপারে ১ হাজার জনের বাহিনী গঠন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় গিয়ে গর্ভনিরোধক বিলি করবেন। এছাড়াও তাঁরা জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে জনগণের মধ্যে সচেতনতার উদ্যোগ নেবেন। অসম সরকারের তরফ থেকে 'আশা' কর্মীদের মধ্যে থেকে আলাদা দল গঠন করে জন্ম নিয়ন্ত্রণে সচেতনা গড়ে তোলার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেছেন ২০০১ থেকে ২০১১-র মধ্যে যদি হিন্দুদের মধ্যে জনসংখ্যার বৃদ্ধি ১০ শতাংশ হয়, তাহলে মুসলিমদের মধ্যে তা ২৯ শতাংশ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন, ছোট জনসংখ্যা নিয়ে অসমে হিন্দুদের জীবনধারণ অনেকটাই উন্নত। তাঁদের মধ্যে থেকে অনেকেই চিকিৎসক কিংবা প্রযুক্তিবিদ হচ্ছেন। যদিও প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন।

ইতিমধ্যেই সরকারের তরফে স্বেচ্ছায় নির্বীজকরণের পাশাপাশি দুই সন্তানের ওপর জোর দিয়ে কল্যাণমূলক প্রকল্পগুলি রূপায়ণের কথা বলা হয়েছে।

মুখ্যমন্ত্রীর বিতর্কিত জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রস্তাবগুলি সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে। এরই মধ্যে অবশ্য উত্তরপ্রদেশের মতো অপর বিজেপি শাসিত রাজ্যেও জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম এবং মধ্য অসমে জনসংখ্যার চাপ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সেসব জায়গায় উচ্চ জনসংখ্যা রয়েছে, সেখানকার মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+