আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী? আলাদা করে মোদী-মমতা বৈঠক কি হবে?
নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য দিল্লি যাচ্ছেন তিনি৷ দুপুরের বিমানে কলকাতা থেকে উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়েছে রাজধানীতে। তাই নিয়ে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য প্রধানমন্ত্রীর দফতরের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কি আরও একবার বৈঠক হবে? তারা কি দুজনে কোনও বৈঠক করবেন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

নীতি আয়োগের বৈঠক হবে আগামী শনিবার। ওই দিন মোদী - মমতা দুজনেই উপস্থিত থাকবেন বৈঠকে৷ কিন্তু তারপরে বা আগে দুজনের বৈঠকের কি কোনও সম্ভাবনা রয়েছে? বৈঠক হলে মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি দাওয়া কি আবেদন করবেন? ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এখনও পাওয়া যায়নি। নতুন বাজেট শেষ হয়ে গিয়েছে সংসদে। নতুন অর্থবর্ষে রাজ্য কি টাকা পেতে পারে? পেলে কত টাকা পাওয়া যাবে? একাধিক প্রশ্ন উঠে আসছে। আর সেখান থেকেই নজরে মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা।
দিল্লিতে এখন সংসদীয় অধিবেশন চলছে। ফলে ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃত্ব দিল্লিতে রয়েছেন। তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হওয়ার সম্ভাবনা থাকছে তবে আলাদা করে মুখ্যমন্ত্রী কারও সঙ্গে দেখা কি করবেন? আগামী কাল শুক্রবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন। বিকেলে বঙ্গভবনে সেই বৈঠক হওয়ার কথা রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অন্যতম মুখ। তিনি দিল্লি যাচ্ছেন। এই বিষয়টিতেই যথেষ্ট চর্চা রয়েছে। সেক্ষেত্রে নতুন করে কোন দিকে জল গড়ায়? তাই নিয়ে জল্পনা বাড়ছে। তবে আলাদা করে মোদী - মমতা সাক্ষাত কি হবে? মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রীর কাছে পাওনা গন্ডা সম্পর্কে আবেদন করতে পারবেন? সেই চর্চা জোরালো হচ্ছে।












Click it and Unblock the Notifications