Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Devendra Fadnavis: ৩ দিনের মুখ্যমন্ত্রিত্বের পর ডিমোশন! চক্রব্যূহ ভেদ করে ফের মহারাষ্ট্রে 'কামব্যাক' ফড়ণবীসের

Devendra Fadnavis: চক্রব্যূহ ভেদ করলেন একালের অভিমন্যু। মহাভারত নয়, মহারাষ্ট্রের মহানাটক দেখল গোটা ভারত। মুখ্যমন্ত্রী কে হবেন, সে নিয়ে ছিল জল্পনার পাহাড়। অবশেষে বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra CM) পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস। বিজেপিকে দুরন্ত জয় এনে দিয়ে কুর্সিতে ফিরে আসার স্লোগানকে সার্থক করেই ছাড়লেন ফড়ণবীস।

২০১৯-এ প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিরে আসার। ৫ বছর পর সেই প্রতিশ্রুতি পূরণ করলেন ফড়ণবীস। তবে ফিরে আসার পথ স্বাভাবিকভাবেই মসৃণ ছিল না। কেন্দ্রে মোদী ঝড়ের পর ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে অনায়াসেই জয়ের মুখ দেখেছিল অবিভক্ত শিবসেনা (Shiv Sena) ও বিজেপির (BJP) জোট। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জোটের মুখ্যমন্ত্রী করা হয় দেবেন্দ্র ফড়ণবীসকে।

fadnavis

তাল কাটল ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোতেই। বিজেপি জিতেছিল ১০৫টি আসনে, ৫৬টি আসনে শিবসেনা, ৫৪টি আসনে এনসিপি ও ৪৪টি আসনে কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কে হবেন, সেই বিতর্ক নিয়ে সেবারে ভেঙে যায় শিবসেনা-বিজেপির জোট। রাষ্ট্রপতি শাসন জারি হয় মহারাষ্ট্রে।

এনসিপির শরদ পাওয়ার ও কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে কথা বলতে শুরু করেন অবিভক্ত শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে। ফড়ণবীসকে মুখ্যমন্ত্রী করেই সরকার গঠন করে বিজেপি। অন্যদিকে, এনসিপি থেকে এনডিএতে যোগ দিয়ে অজিত পাওয়ার পেলেন উপমুখ্যমন্ত্রীর পদ। কিন্তু মাত্র তিন দিন বাদেই পাশা উল্টে গেল মহারাষ্ট্রে। কাকা শরদ পাওয়ারের এনসিপিতে অজিত পাওয়ার চলে গেলে ইস্তফা দিতে বাধ্য হন ফড়ণবীস।

২০১৯-এ মহারাষ্ট্রে সরকার গঠন করে উদ্ধব ঠাকরের শিবসেনা ও এনসিপি এবং কংগ্রেসের জোট। মুখ্যমন্ত্রী থেকে সোজা বিরোধী দলনেতার পদ পেয়েও লড়াইয়ে থেমে যাননি ফড়ণবীস। মহা বিকাশ আঘাড়ি ক্ষমতায় আসতেই হাজারো টিপ্পনি শুনতে হয় বিরোধী দলনেতাকে। পাল্টা ক্ষমতায় ফেরার স্লোগানকে সামনে রেখে বার্তা দেন ফড়ণবীসও।

তিন বছর যেতে না যেতেই ২০২২-এ ফের মারাঠা সরকারে ভাঙন। উদ্ধব ঠাকরের সঙ্গ ছেড়ে সদলবলে বিজেপিতে যোগ দিলেন একনাথ শিন্ডে। বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠন হল মহারাষ্ট্রে। প্রথমে মনঃক্ষুণ্ণ হলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের অনুরোধে উপমুখ্যমন্ত্রীর পদে বসেন ফড়ণবীস। সেবারে সবাই অবশ্য ফড়ণবীসের পদবনতি হয়েছিল বলে দাবি তুলেছিল।

কয়েক মাস বাদেই কাকা শরদ পাওয়ারকে ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটিতে যোগ দেন অজিত পাওয়ার। দলের একাধিক নেতৃত্বকে নিয়ে মহাজুটিতে যোগ দেন তিনি। অজিতকেও সেবারে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়। শিবসেনা ও এনসিপি বিভক্ত হয়ে যাওয়ার পর ২০২৪ সালে প্রথম মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হল। আর তাতেই বাজিমাত বিজেপির।

মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা ফড়ণবীস বিধানসভা নির্বাচনে দুরন্ত জয় এনে দিয়েছেন বিজেপিকে। ২৮৮ আসনের মধ্যে ১৩২টিতেই জয়ী হয়েছে তারা। অবশেষে দীর্ঘ টালবাহানার পর শপথের এক দিন আগে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয় দেবেন্দ্র ফড়ণবীসের। আসন ছেড়ে দিয়ে ফড়ণবীসের ডেপুটি হলেন শিন্ডে। চক্রব্যূহ ভেদ করে মুখ্যমন্ত্রীর কুর্সিতে রাজকীয় প্রত্যাবর্তন ফড়ণবীসের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+