ভরা সমাবেশে মুখ্যমন্ত্রীকে সপাটে থাপ্পড়! মুহূর্তেই সেই ভিডিও হল ভাইরাল

গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলের পর নির্বাচনী সমাবেশে থাপ্পড় খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভরা জনসভায় যথন তিনি বক্তব্য রাখছিলেন, আচমকাই জনৈক ব্যক্তি তাঁকে সপাড়ে চড় কসান।

গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলের পর নির্বাচনী সমাবেশে থাপ্পড় খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভরা জনসভায় যথন তিনি বক্তব্য রাখছিলেন, আচমকাই জনৈক ব্যক্তি তাঁকে সপাড়ে চড় কসান। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দিল্লির মতি নগরে রোড শো চলাকালীন।

মুখ্যমন্ত্রীকে সপাটে থাপ্পড় জনৈক ব্যক্তির! লোকসভার প্রচারে রোড শোয়ের ভিডিও ভাইরাল

গুজরাটে ভোটের আগে একই ঘটনা ঘটেছিল কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলের সঙ্গে। ভাষণ চলাকালীন এক ব্যক্তি মঞ্চে উঠে থাপ্পড় মেরেছিলেন। তারপর কংগ্রেস কর্মীদের রোষানলে পড়ে তাকে হাসপাতালে যেতে হয়। এদিন অরবিন্দ কেজরিওয়াল যখন রোড শো করছিলেন, তখন গাড়িতে উঠে জনৈক যুবক চড় মারেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় হতভম্ব হয়ে যান। চটজলদি আম আদমি পার্টির কর্মীরা অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার পিছনে কোন দল রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আম আদমি পার্টির তরফে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+