হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে ৭! সোমবার বন্ধ স্কুল-কলেজ
হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি অব্যাহত। সেখানে বিয়াস নদী থেকে অনেক জায়গায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে সেখানে এদিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
অতিবর্ষণের প্রেক্ষিতে রাজ্য সরকার সব স্কুল কলেজ এদিনের জন্য বন্ধ করার কথা ঘোষণা করেছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে এদিন হিমাচল প্রদেশের পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

হিমাচল প্রদেশের কান্দাঘাট এসডিএম সিদ্ধার্থ আচার্য বলেছেন, কান্দাঘাট মহকুমার জাদন গ্রাম মেঘভাঙা বৃষ্টিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনজন নিখোঁজ এবং পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। মৃতদের প্রতি শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন সোলান জেলার জাদন-এ ৭ জনের মৃত্যুতে তিনি বিধ্বস্ত। শোকাহত পরিবারের প্রতি তিনি তাঁর আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। কঠিন সময়ে তিনি পরিজন হারাদের কষ্ট ও দঃখের অংশীদার বলে জানিয়েছেন। সরকারি দফতরগুলিকে এব্যাপারে সবরকমের সহায়তা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
VIDEO | Dehradun Defence College building in Uttarakhand's Maldevta collapses amid incessant rainfall. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) August 14, 2023
(Source: Third Party) pic.twitter.com/YUZJozBkGz
সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। গুরুত্বপূর্ণ সিমলা-চণ্ডীগড় রুট বাস ও ট্রাক চলাচলের জন্য বন্ধ করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সোমবার স্কুল-কলেজ বন্ধ রাখা হবে।
VIDEO | Severe waterlogging in Dehradun as rainfall continues to lash parts of Uttarakhand. pic.twitter.com/FHAEgQlUsT
— Press Trust of India (@PTI_News) August 14, 2023
হিমাচল প্রদেশে বর্তমান অবস্থার কারণে ৬২১ টি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে মাণ্ডিতে সর্বার্ধিক ২৩৬ টি রাস্তা বন্ধ রয়েছে। সিমলায় ৫৯ টি রাস্তা বন্ধ রয়েছে। বিলাসপুরে বন্ধ রয়েছে ৪০ টি রাস্তা।












Click it and Unblock the Notifications