কাটছে না আতঙ্কের মেঘ, উৎসবের আবহে ৩০ জেলার উচ্চ পজেটিভিটি হারেই বাড়ছে উদ্বেগ
কাটছে না আতঙ্কের মেঘ, ৩০ জেলার উচ্চ করোনা পজেটিভিটি হারেই বাড়ছে উদ্বেগ
গোটা দেশে সংক্রমণের তীব্রতা আগের থেকে বেশ খানিকটা কমলেও বর্তমানে সর্বাধিক উদ্বেগ বাড়ছে ৩০ জেলায়। এদিকে বিগত ২৪ ঘণ্টার ভারতের করোনা পরিসংখ্যান বলছে দেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৯৯। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা ১৮০। দেশের বাকি রাজ্যগুলির তুলনায় কেরলে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি।

একনজরে ভারতের করোনা পরিসংখ্যান
তবে পরিসংখ্যানেই দেখা যাচ্ছে বর্তমানে দেশে ৩০ জেলায় এখনও করোনা পজিটিভিটির হার ১০ শতাংশের উপরে রয়েছে। এর মধ্যে ১৩টি জেলাই আবার কেরলে। এদিকে গত প্রায় ৫ মাস ধরে ভারতের সামগ্রিক করোনা পজেটিভিটির হার নিম্নমুখীই রয়েছে। আর এখানেই দেখা দিয়েছে নতুন আশার আলো। তবে তারইসাথে উদ্বেগ বাড়াচ্ছে ৩০ জেলা। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে বর্তমানে গোটা দেশের পজেটিভিটির হার গত ১৩ দিন ৩ শতাংশের নিচে রয়েছে।

চিন্তা বাড়চ্ছে কেরল
এদিকে মহামারীর শুরুর পর থেকে ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ৩৮ লাখের বেশি দাঁড়িয়েছে। অন্য দিকে শনিবার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও রবিবার তা খানিক বাড়ে। এদিকে সবমিলিয়ে দেশে সক্রিয় আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ৬৪ হাজার ৪৫৮। এদিকে গত ২৪ ঘণ্টায় কেরলে মোট করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৯৭। গত একদিনে এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭৪ জন। এখনও পর্যন্ত কেরলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৭৭।

উদ্বেগ বাড়ছে আরও ১১টি রাজ্যে
অন্যদিকে কেরল বাদে আরও ১১টি রাজ্যের ১৮টি জেলায় এখনও সাপ্তাহিক পজেটিভিটির হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে ১০ শতাংশের কাছাকাছি করোনা পজেটিভিটির হার থাকা মানেই তা আদপে বিপদের সংকেতই বয়ে আনে। আর এখানেই বাড়ছে উদ্বেগ। এমনখী একটি নির্দিষ্ট এলাকায় মহামারী নিয়ন্ত্রণে আছে কিনা তা নির্ধারণের জন্য এই হারেরই তুল্যমূল্য বিচার করা হয়ে থাকে।

টিকাকরণেই দেখা যাচ্ছে নতুন আশার আলো
যদিও বর্তমানে ভারতে সুস্থতার হার আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী শেষ এক দিনে ভারতে সুস্থতার হার ৯৭. ৮৭ শতাংশে পৌঁছেছে। ২০২০ সালের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত এই হারই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ভারতে পজেটিভিটির গড় হার দাঁড়িয়েছে ১.৮০ শতাংশ। এদিকে আশার কথা এই যে বর্তমানে গোটা দেশে অনেকটাই বেড়ে গিয়েছে টিকাকরণের মাত্রা। বর্তমানে দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ লক্ষ ৪৬ হাজার ১৭৬ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications