NEET পরীক্ষা থেকে উঠছে সংরক্ষণ? এসসি-এসটি-ওবিসি কোটা নিয়ে জারি জোরদার বিতর্ক
NEET পরীক্ষা থেকে উঠছে সংরক্ষণ? এসসি-এসটি-ওবিসি কোটা নিয়ে জারি জোরদার বিতর্ক
কখনও তারিখ তো কখনও আবার প্রতিযোগী, বিতর্ক যেন কিছুতই পিছু ছাড়ছে না ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে বা NEET-র। এদিকে নিট পরীক্ষায় প্রবাসী ভারতীয় দের বসা নিয়ে জটিলতা চলছিল বেশ কিছুদিন ধরেই। এমনকী রিজার্ভেশন নিয়েও তৈরি হয় একগুচ্ছ বিতর্ক। এদিকে এতদিন NEET পরীক্ষায় প্রবাসে থাকা তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা রিজার্বেশনের সুবিধা পেতেন। কিন্তু এই রিজার্ভেশন নিয়ে তৈরি হয় বিতর্ক। হয় মামলাও।

কোথায় ঘটল বিপত্তি
এদিকে সম্প্রতি কুয়েতে বসবাসকারী রোহিত বিনোদ নামে এক ছাত্র এনআরআই কোটা দিয়ে ফর্ম ফিলাপ করতে গেলে বাধে বিপত্তি। তাঁর কাছে রয়েছে ওবিসি সার্টিফিকেট। তার ধারণা ছিল ওই সার্টিফিকেট দিয়েই করবেন ফর্ম ফিলাপ। সঙ্গে ভারতীয় নাগরিকের বদলে প্রবাসী ভারতীয় অপশন বেছে ফর্ম ফিলাপ শুরু করেন। কিন্তু পরবর্তী পেজে গিয়ে দেখেন বর্তমানে সেখানে এনআরআই-দের জন্য কোনও এসসি, এসটি বা এবিসি কোটা নেই। এরপর তিনি বিষয়টি কেরল হাইকোর্টের সামনে তুলে ধরেন বলে জানা যায়।

কী বলছে সরকার
এই প্রসঙ্গে বলতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি উর্ধ্বতন কর্তা জানান, সকলের জন্য সমান সুবিধা দিতেই এই নীতির প্রয়োগ করা হয়েছে। ভারতীয় ছাত্ররা কোটা ক্যাটাগরি থেকে একটি কোটা বেছে নিতে পারেন। এখন যিনি বাইরে রয়েছেন, তাদের জন্য রয়েছে এনআরআই কোটা। তাই তাদের জন্য আরও বাড়তি সুবিধার কোটা প্রত্যাহার করা হয়েছে।

“আমাদের কী সাংবিধানিক অধিকার নেই?”
এদিকে এই ঘটনা সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এমনকী অনেকই বলছেন প্রবাসী হলেও তারা প্রত্যেকেই ভারতীয়। তাই সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সকলের জন্য সমান নিয়মই হওয়া উচিত। এদিকে পক্ষে বিপক্ষে যখন বিভিন্ন মতামত উঠে আসছে তখন একটি সাম্প্রতিক ফোন সাক্ষাৎকারে কুয়েতের আবেদনকারী ছাত্রের বাবা বিনোদ কার্তিকেয়ান কার্যত ক্ষোভ প্রকাশ করে বলেন, "এনআরআইদের কমিউনিটি ভিত্তিক রিজার্ভেশন কেন অস্বীকার করা হচ্ছে? আমরা কি ভারতীয় নাগরিক নই? আমাদের কী সাংবিধানিক অধিকার নেই? কেন আমাদের সাথে বিদেশীদের মত আচরণ করা হচ্ছে?"

কবে হচ্ছে এবারের নিট ?
অন্যদিকে রোহিত বিনোদের পাশাপাশি আরও অনেক আবেদনকারীই বর্তমানে একই বিষয় উত্থাপন করেছেন।যা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। এদিকে নিটের পরীক্ষার সময় নিয়ে বিতর্ক বাড়ছিল বিভিন্ন মহলে। যদিও বর্তমানে নিজেদের সিদ্ধান্তে অনড় আছে নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১২ সেপ্টেম্বর হতে চলেছে এই পরীক্ষা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications