ঘনিষ্ঠতা বাড়ছে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে! তবে কি যোগীরাজ্যে কংগ্রেসের মুখ হতে চলেছেন কাফিল খান ?

ঘনিষ্ঠতা বাড়ছে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে! তবে কি যোগীরাজ্যে কংগ্রেসের মুখ হতে চলেছেন কাফিল খান ?

দুদিন আগেই জাতীয় সুরক্ষা আইনে বন্দি চিকিৎসক কাফিল খানকে মুক্তির নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। মুক্তির পরেই গত দুদিনের ধরে একটানা খবরের শিরোনামে এই বিতর্কিত চিকিৎসক। বর্তমানে তার রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়েও চাপা গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে।

ঘনিষ্ঠতা বাড়ছে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে

ঘনিষ্ঠতা বাড়ছে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে

এদিকে দীর্ঘদিন জেলবন্দি থাকার মুক্তির স্বাদ নেওয়ার আগেই সামাজিক নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন এই প্রখ্যাত চিকিৎসক। তারপরেই তার জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজ দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্গা গান্ধী। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীর নিরাপদ আশ্রয়য়ের প্রতিশ্রুতিতে ভর করে যোগীরাজ্যে ছেড়ে রাজস্থান পাড়ি দিয়েছেন কাফিল খান।

সিএএ-বিরোধী বিক্ষোভে বক্তৃতা দেওয়ার পরেই গ্রেফতার

সিএএ-বিরোধী বিক্ষোভে বক্তৃতা দেওয়ার পরেই গ্রেফতার

ওয়াকিবহাল মহলের ধারণা ক্রমেই কংগ্রেস শিবিরের ঘনিষ্ঠ হয়ে উঠছেন এই বিতর্কিত চিকিৎসক। যা নিয়ে চাপা গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, খুব দ্রুতই হয়তো কংগ্রেসের মুখও হয়ে উঠতে পারেন কাফিল। এদিকে গত বছরের ১২ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ-বিরোধী বিক্ষোভে বক্তৃতা দেওয়ার পরে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার তাঁকে গ্রেফতার করেছিল।

রাজস্থানে পৌঁছে কি বললেন বিতর্কিত চিকিৎসক ?

রাজস্থানে পৌঁছে কি বললেন বিতর্কিত চিকিৎসক ?

এদিকে বৃহস্পতিবার রাজস্থানে পৌঁছানোর পর জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হন কাফিল। কঠিন সময়ে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য গান্ধী পরিবারকে ধন্যবাদও জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "রাজস্থানে আমাদের নিরাপদ আশ্রয়ে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রিয়াঙ্কা। মুথরা জেল থেকে মুক্তির পর তার সঙ্গে আমার ফোনে কথাও হয়। আমার উপর অন্য অভিযোগে ফের মামলা করা হতে পারে বলে সতর্কও করেছেন তিনি।"

২০২২-র নির্বাচনে উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখ কাফিল ?

২০২২-র নির্বাচনে উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখ কাফিল ?

এদিকে এতরাজ্য থাকতে রাজস্থানে কাফিলের আগমণ ঘিরেই আলোচনা আরও জোরদার হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কংগ্রেসের সাথে ঘনিষ্ঠতা বাড়াতেই রাজস্থানকে বেছেছেন কাফিল খান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের একজন প্রবীণ নেতা জানিয়েছেন, ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কাফিলের মধ্যে দলের মুসলিম মুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকবছরে উত্তরপ্রদেশে একাধিক প্রদেশে অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে কংগ্রেসের। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, সেখানে ফের পুরনো রাশ ধরে রাখতে কাফিলকে সামনে রেখে মাস্টারস্ট্রোক দিতে পারে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+