রানওয়েতে মুখোমুখি চলে এসেছিল ইন্ডিগো-স্পাইসজেট বিমান, একটুর জন্য রক্ষা

গোয়ার পর ফের এদিন দিল্লির বিমানবন্দরেও বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। রানওয়েতে মুখোমুখি চলে আসে ইন্ডিগো ও স্পাইসজেটের দুটি বিমান।

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর : গোয়ার পর ফের এদিন দিল্লির বিমানবন্দরেও বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। রানওয়েতে মুখোমুখি চলে আসে ইন্ডিগো ও স্পাইসজেটের দুটি বিমান।

সূত্রের খবর অনুযায়ী লখনউ থেকে আসা ইন্ডিগো বিমানটি অবতরণ করে এবং স্পাইস জেট বিমানটি তখনই ওড়ার জন্য গতি নিতে শুরু করে। বিপজ্জনকভাবে বিমানদুটি অত্যন্ত কাছাকাছি চলে আসে। আর একটু হলেই দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হতে পারত, আর তা হলে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হত যাত্রীদের।[পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল জেট এয়ারওয়েজের বিমান, আহত কয়েকজন যাত্রী]

রানওয়েতে মুখোমুখি চলে এসেছিল ইন্ডিগো-স্পাইসজেট বিমান, একটুর জন্য রক্ষা

বিমানবন্দর সূত্রের খবর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এটিসির সঙ্গে ভুল বোঝাবুঝির জেরেই এই দুর্ঘটনা।

অসামরিক বিমান পরিষেবার ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে কীভাবে এত বড় দুর্ঘটনার কাছাকাছি চলে এসেছিল বিমানদুটি।

উল্লেখ্য এর আগে ভোরে গোয়ার বিমানবন্দরে জেট এয়ারওয়েজের বিমান উড়ানের আগে রানওয়েতে পিছলে যায়। ১৫ জন যাত্রীর হাল্কা চোট লেগেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+