গলে যাচ্ছে হিমালয়ের বরফ, শুকিয়ে যাবে গঙ্গার জল, ভয়ঙ্কর দুর্যোগে মুখে সভ্যতা
এই শতাব্দীর শেষের আগেই হিমালয়ের হিন্দুকুশ অঞ্চলের বরফের এক তৃতীয়াংশ গলে যাবে।
এই শতাব্দীর শেষের আগেই হিমালয়ের হিন্দুকুশ অঞ্চলের বরফের এক তৃতীয়াংশ গলে যাবে। গ্রিন হাউস গ্যাসকে কাবু করার চেষ্টা হোক অথবা বিশ্ব উষ্ণায়নকে জব্দ করার চেষ্টা হোক, এই ধাক্কাকে সামলানো সহজ হবে না। এমনটাই উঠে আসছে নতুন গবেষণায়। ১৯৭০ সালের পর থেকেই এই বরফ গলতে শুরু করেছে। এবং গত কয়েক দশকে তা আরও বেড়েছে। এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা নিয়ে সকলে আশঙ্কায় ভুগছেন।

দুর্যোগ আট দেশে
গবেষণা বলছে, বাড়তে থাকা উষ্ণতার ফলে ভারত, চিন, মায়ানমার, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও ভূটানে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। কারণ হিন্দুকুশ অঞ্চলকে ঘিরে রয়েছে এই দেশগুলি।

গলে যাবে হিমবাহ
এই অঞ্চলের হিমবাহ থেকে গলে নামা জল পাঁচটি নদী অববাহিকায় ছড়িয়ে পড়ে। এই জল ১৯০ কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে। যে জনসংখ্যা পৃথিবীর এক চতুর্থাংশ।

তৃতীয় মেরু অঞ্চল
সুমেরু ও কুমেরুর পর হিমালয়কে তৃতীয় মেরু অঞ্চল হিসাবে ধরে নেওয়া হয়। সেই হিমালয়ের বরফই যদি এভাবে গলে যায় তাহলে সভ্যতা যে ধ্বংসের পথে এগোবে তা বলাই বাহুল্য।

গলছে বরফ
যে হারে বরফ গলছে তাতে এই শতাব্দীর মধ্যেই এক তৃতীয়াংশ বরফ অবশ্যই গলে যাবে। উষ্ণায়নের মাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাড়লে অর্ধেক বরফ গলতে পারে। আর যদি তার বেশি বাড়ে তাহলে দুই-তৃতীয়াংশের বেশি বরফ গলে যাবে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন।

হতে পারে ব্যাপক ক্ষতি
১৯৭০ সালের পর থেকেই এই বরফ গলতে শুরু করেছে। এবং গত কয়েক দশকে তা আরও বেড়েছে। এই অঞ্চলের ৭০ শতাংশ মানুষ কৃষিজীবী। ফলে চাষবাসেও ব্যাপক ক্ষতি হচ্ছে।

বড় প্রভাব নদীতে
তাপমাত্রা বাড়ায় ফসল চাষে তার প্রভাব পড়ছে। কখনও খরা তো কখনও বন্যা হচ্ছে। গঙ্গা, ইয়াংজে, মেকং, সিন্ধু নদীর ওপরে এর দারুণ প্রভাব পড়তে চলেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications