এই কাজটি করতে পারলেই পেতে পারেন স্মার্টফোন
ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে সেরা সেলফিটি তুললেই পেতে পারেন একটি স্মার্টফোন। 'স্বচ্ছ ভারত' অভিযানের প্রচারে এমনই ঘোষণা করেছে জামশেদপুরের ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি
ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে সেরা সেলফিটি তুললেই পেতে পারেন একটি স্মার্টফোন। 'স্বচ্ছ ভারত' অভিযানের প্রচারে এমনই ঘোষণা করেছে জামশেদপুরের একটি সরকারি পুর সংস্থা।
তিনলক্ষ মানুষের বাস ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটিতে। এই সংস্থার বিশ্বাস, স্মার্টফোনকে 'স্বচ্ছ ভারত' অভিযানের সঙ্গে জুড়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে ডাস্টবিন ব্যবহারের প্রবণতা বাড়বে।

যাঁরা সেরা সেলফি তুলবেন, তাঁদের মধ্যে থেকে লটারির মাধ্যমে তিনজনকে বেছে নেওয়া হবে। গান্ধী জয়ন্তীর দিন 'স্বচ্ছ ভারত' দিবসে বিজেতাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে। শহর পরিষ্কার রাখতে অবদান স্বরূপ প্রথম ৫০ সেলফি তুলিয়েকে সার্টিফিকেটও দেবে ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি।
এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে, কমিটির অফিস কিংবা ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটির ফেসবুক পেজে সেই সেলফি দিতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ছবি পাঠাতে হবে বলেও জানানো হয়েছে ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটির তরফে।

ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটির স্পেশাল অফিসার সঞ্জয় কুমার জানিয়েছেন, শহরকে পরিষ্কার এবং সবুজ রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তাঁরা। আজকালকার যুবকরা যেহেতু সেলফি তুলতে ভালবাসে, তাই তাদের মধ্যে শহর পরিষ্কার রাখার সচেতনতা জাগাতেই এই নতুন এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।
বেশ কয়েকমাস আগে, ঝাড়খণ্ডের জনস্বাস্থ দফতরের পক্ষ থেকে সরকারি স্কুলের শিক্ষকদের ঘরের টয়লেটের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে পাঠাতে বলেছিল। সরকারি সব শিক্ষকের বাড়িতেই টয়লেট আছে, তা জানান দিতেই শিক্ষকদের এই নির্দেশ দেওয়া হয়েছিল।
শহরের সাধারণ মানুষের মধ্য়ে সচেতনতা জাগাতে 'ডাস্টবিনের সঙ্গে সেলফি' প্রচার সাড়া জাগাবে বলেই মনে করছে ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications