মোদীর দল শাসিত রাজ্যে স্কুলে 'বন্ধুত্বপূর্ণ' শাস্তিকে ঘিরে শোরগোল

শিক্ষকের নির্দেশে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ছদিন ধরে ১৬৮ বার চড় মারার অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে। এমনই শাস্তির ঘটনা ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে।

শিক্ষকের নির্দেশে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ছদিন ধরে ১৬৮ বার চড় মারার অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে। এমনই শাস্তির ঘটনা ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। আবাসিক স্কুলের এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা।

মোদীর দল শাসিত রাজ্যে স্কুলে 'বন্ধুত্বপূর্ণ' শাস্তিকে ঘিরে শোরগোল

শিক্ষকের নির্দেশে বন্ধুত্বপূর্ণ শাস্তি। ছাত্রীকে দেওয়া শাস্তি প্রসঙ্গে এমনটাই সাফাই মধ্যপ্রদেশের এক নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কে সাগরের। শাস্তিটা ছিল, ছাত্রীকে ছদিন ধরে ১৬৮ বার চড় সহপাঠীদের। অধ্যক্ষের দাবি, এই চড় জোরে ছিল না। বন্ধুত্বপূর্ণ চড়। বিষয়টি নিয়ে অভিযোগকারী বাবা-মা-র সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ।

মধ্যপ্রদেশের তান্ডলা শহরে নবোদয় বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। ছাত্রীর বাবা শিবপ্রতাপ সিং পুলিশের কাছে জানিয়েছেন, বাড়ির কাজ সম্পূর্ণ না করে যাওয়ায় জানুয়ারির ১১ থেকে ১৬ তারিখের মধ্যে তাঁর মেয়েকে ১৬৮ বার চড় মারা হয়েছে।

ছাত্রীর বাবার অভিযোগ, ১১ জানুয়ারি স্কুলের বিজ্ঞানের শিক্ষক মনোজকুমার ভার্মা মেয়ের সহপাঠীদের নির্দেশ দেন এই শাস্তি দেওয়ার। ১৪ জন ছাত্রী দিনে দুবার করে ছদিন ধরে মোট ১৬৮ বার চড় মেরেছে। মেয়ে অসুস্থ থাকায় স্কুলের দেওয়া বাড়ির কাজ করে উঠতে পারেনি সে। জানিয়েছে ছাত্রীর বাবা। মেয়ের অসুস্থতার খবর স্কুল জানত বলেও অভিযোগ করেছেন তিনি।

ছদিনের ওই ঘটনার পর থেকে ভয়ে তাঁর মেয়ে আর স্কুলে য়েতে চাইছে না বলে জানিয়েছেন ছাত্রীর বাবা শিবপ্রতাপ সিং। অবস্থা এতটাই খারাপ হয় যে ছাত্রীটিকে স্থানীয় হাসপাতালেও ভর্তি করতে হয়।

তান্ডলা থানার দায়িত্বপ্রাপ্ত এসএস বাগেল অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি এও জানান, চিকিৎসকদের করা পরীক্ষায় ছাত্রীটির গায়ে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

স্কুলের অধ্যক্ষ অবশ্য এইধরনের শাস্তির পক্ষে সওয়াল করেছেন। এই ধরনের শাস্তিকে বন্ধুত্বপূর্ণ শাস্তি বলেও বর্ণনা করেছেন তিনি। তাঁর দাবি, ছাত্রীর পারফরমেন্স ভাল করতেই এই ধরনের শাস্তি বেছে নিয়েছিলেন শিক্ষক।

অধ্যক্ষের আরও দাবি, তাঁদের স্কুলে কোনও ধরনের শারীরিক শাস্তি দেওয়ার অনুমতি নেই। ছাত্রীটি পড়াশোনার দুর্বল এবং বাড়িতে দেওয়া কাজও সম্পূর্ণ করতে পারেনি।

জেলাশাসক আশিস স্যাক্সেনা জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+