শিক্ষকের বকুনির জের, অভিমানে আত্মঘাতী ছাত্রী
স্কুল শিক্ষকদের বিরুদ্ধে মানসিক নির্যাতন অভিযোগ তুলে স্কুলেরই ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লাম জেলায়।
স্কুল শিক্ষকদের বিরুদ্ধে মানসিক নির্যাতন অভিযোগ তুলে স্কুলেরই ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লাম জেলায়। গত শুক্রবার ছাদ থেকে ঝাঁপিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল ওই ছাত্রী। সোমবার ভোরে তার মৃত্যু হয়। ইতিমধ্যেই দুই শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে।

কোল্লামের ত্রিনিটি লাইসিয়াম স্কুলের দশম শ্রেণির ছাত্রী গৌরী গত শুক্রবারে কোনও এক সহপাঠীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এই নিয়ে দুই শিক্ষক তাকে যথেষ্ট বকাঝকা করেন বলে স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। এরপরই অপমানে তিনতলার ছাদ থেকে ঝাঁপায় ওই ছাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে তিরুবনন্তপুরমে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় ওই ছাত্রীর পরিবার শিক্ষকদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে স্কুলের বাইরে বিক্ষোভ দেখায় বেশ কয়েকটি ছাত্র সংগঠন।












Click it and Unblock the Notifications