রায়ান স্কুলের পর হরিয়ানায় আর এক স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বাথরুমে শ্লীলতাহানি, তদন্তে পুলিশ
ফের একবার হরিয়ানার স্কুলেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগ নয় বছর বয়সী ছাত্রীকে স্কুলের বাথরুমে শ্লীলতাহানি করা হয়েছে।
রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে বাথরুমে ছাত্রকে হেনস্থা করে খুনের ঘটনায় রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের একবার হরিয়ানার স্কুলেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগ নয় বছর বয়সী ছাত্রীকে স্কুলের বাথরুমে শ্লীলতাহানি করা হয়েছে।

অভিযোগ, স্কুলেরই এক কর্মী ঘটনাটি ঘটিয়েছে। পুলিশের মহিলা শাখায় ঘটনাটি বিস্তারিত জানানোর পর সকলে জানতে পারেন। তার আগে স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি চেপে দিতে উদ্যত হয়েছিল। মেয়ের বাবার অভিযোগ পেয়ে স্কুল কর্তৃপক্ষ ও কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ রিপোর্ট বলছে, ছাত্রীর মা মেয়ে স্কুল থেকে ফেরত আসার পরে গলায়, ঘাড়ে আঁচড়ের চিহ্ন দেখেন। তারপর জিজ্ঞাসা করতেই মেয়ে সমস্ত ঘটনা মাকে খুলে বলে।
মেয়েটির কথায়, সে বাথরুমে গেলে সবুজ রঙের সাদা পরা একজন ব্যক্তি তাকে হেনস্থা করে। পরে জানা যায়, সেই ব্যক্তি সম্ভবত স্কুলের সাফাইকর্মী। তবে কে সেই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। ছাত্রীর বয়ান রেকর্ড করে পুলিশ তদন্তে নেমেছে।












Click it and Unblock the Notifications