গুরুগ্রামের স্মৃতি উসকে ভদোদরায় স্কুলের বাথরুমে খুন ছাত্র, চাঞ্চল্য গুজরাতে
গুজরাতের ভদোদরায় এক স্কুল ছাত্রের খুন হওয়া দেহ মিলল স্কুলের বাথরুমে।
হরিয়ানার গুরুগ্রামে গতবছরে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের বাথরুমে আট বছর প্রদ্যুম্ন ঠাকুরকে খুন করার অভিযোগ ওঠে স্কুলেরই উপর ক্লাসের এক ছাত্রের বিরুদ্ধে।

সেই ঘটনার স্মৃতি উসকে গুজরাতের ভদোদরায় এক স্কুল ছাত্রের খুন হওয়া দেহ মিলল স্কুলের বাথরুমে।
১৪ বছরের কিশোর নবম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। পেট সহ শরীরের নানা জায়গায় ছুরি আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে এই ঘটনা ঘটে। ঘটনায় একাদশ শ্রেণির এক ছাত্রকে প্রধান অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়েছে। এবং মামলার শুনানি চলছে।












Click it and Unblock the Notifications