ফের স্কুলের ওয়াশরুমে উদ্ধার পড়ুয়ার মৃতেদেহ, চাঞ্চল্য সৈনিক স্কুলে

রায়ান স্কুলের পড়ুয়া ছোট্ট প্রদ্যুম্ন খুনের ঘটনা অনেককেই হতাবক করেছিল। তারপর ঠিক একই ধাঁচে খুন হয় ভদোদরার নবম শ্রেণির এক ছাত্র।

রায়ান স্কুলের পড়ুয়া ছোট্ট প্রদ্যুম্ন খুনের ঘটনা অনেককেই হতাবক করেছিল। তারপর ঠিক একই ধাঁচে খুন হয় ভদোদরার নবম শ্রেণির এক ছাত্র। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক স্কুল পড়ুয়া হত্যার খবরে রীতিমত চাঞ্চল্য ছড়াল । এবার ঘটনাস্থল কর্ণাটকের কোদাগু জেলার সৈনিক স্কুলে।

ফের স্কুলের ওয়াশরুমে উদ্ধার পড়ুয়ার মৃতেদেহ, চাঞ্চল্য সৈনিক স্কুলে

গত শনিবার স্কুলের ওয়াশরুমে উদ্ধার হয় নবম শ্রেনির ছাত্র এন পি চিঙ্গাপ্পার দেহ। ১৪ বছরের চিঙ্গাপ্পার মৃত্যু ঘিরে ক্রমেই দানা বাঁধছে রহস্য। স্কুলের হকি কোচ নাগাড়া টি পুভেদের ছেলে এন পি চিঙ্গাপ্পা। স্কুলের হকি কোচের ছেলের এমন রহস্যজনক মৃত্যুতে রীতিমত হতবাক সকলে। স্কুলের দাবি, অচৈতন্য অবস্থায় চিঙ্গাপ্পাকে উদ্ধার করা হয়। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করলে , চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, ঘটনা ঘিরে মৃত পড়ুয়ার পরিবার ও গ্রামবাসীরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। এদিকে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রতিবাদের জেরে স্কুলের প্রিন্সিপাল ও ৪ জন কর্মীর নাম পুলিশের কাছে অভিযুক্তের তালিকায় জমা পড়েছে। এর আগে, গুজরাতের ভদোদরাতে এক স্কুলে নবমশ্রেণির ছাত্রকে হত্যা করা হয়েছে। সেই ঘটনার কিনার করতে গিয়ে এক দশম শ্রেণির ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরার মুখে ওই ছাত্র জানিয়েছে , স্কুলের বকুনি সহ্য করতে না পেরে, স্কুলের বিরুদ্ধে প্রতিশোদ নিতেই এই খুন। তবে সৈনিক স্কুলের ছাত্র চিঙ্গাপ্পার মৃত্যুর নেপথ্যে কোন ঘটনা রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+