পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে সহপাঠীর সঙ্গে হিংসা, স্কুলপড়ুয়া এইভাবে বিষ খাওয়ালো 'বন্ধু'কে
স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের মধ্যে ব্লু হোয়েলের মারক নেশা নিয়ে যখন চিন্তিত গোটা সমাজ, তখনই এক স্কুল ছাত্রীর চরম অপরাধমূলক কীর্তি নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের সাতনায়।
স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের মধ্যে ব্লু হোয়েলের মারক নেশা নিয়ে যখন চিন্তিত গোটা সমাজ, তখনই এক স্কুল ছাত্রীর চরম অপরাধমূলক কীর্তি নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের সাতনায়। সেখানে সহপাঠী পরীক্ষায় বেশি নম্বর পাওয়ায় তাকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠল এক ছাত্রীর বিরুদ্ধে।
জানা গিয়েছে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য সহপাঠীর জলের বোতলে মশা মারার বিষ মিশিয়ে দেয় অভিযুক্ত ছাত্রী। সেই জল খেয়ে স্বভাবতই অসুস্থ হয়ে পড়ে অভিযুক্ত ছাত্রীর সহপাঠি। গুরুতর অসুস্থ ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বিছানায় শুয়ে , আক্রান্ত ছাত্রী পুলিশকে জানায়, সহপাঠীর থেকে পরীক্ষায় বেশি নম্বর পেয়েছিল সে। সেটা তার ওই সহপাঠী মেনে নিতে পারেনি। তাকে খুনের পরিকল্পনা করতেই জলের বোতলে মশা মারার ওষুধ মিশিয়ে দেয়। পুলিশ স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে। সেখানেও ধরা পড়ে আক্রান্ত ছাত্রীর বোতলে কিছু একটা মেশাচ্ছে আর এক ছাত্রী। তার পর অন্য ছাত্রীর ব্যাগে শিশিটি ঢুকিয়ে রাখতে দেখা যায়।
সিসিটিভিতে এই ফুটেজ দেখে স্বভাবতই চমকে ওঠেন সকলে। এদিকে, এই কাণ্ড ঘটনার পর, ওই মশা মারার বিষ খেয়েই আত্মহত্যা করার চেষ্টা করে অভিযুক্ত ছাত্রী। পড়াশুনোর চাপই হোক বা ইঁদুরদৌড়ই হোক কিশোর কিশোরীদের মধ্যে এই ধরনের অপরাধমূলক প্রবণতা খুবই চিন্চার বিষয় বলে মনে করছেন মনস্তত্ববিদরা।












Click it and Unblock the Notifications