ক্লাসে 'রোল কল'-এ সাড়া না দেওয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রকে ৪০ বার চড় শিক্ষিকার, ভাইরাল হল ভিডিও

লখনৌয়ের একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রকে ৪০ বার চড় মারার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। ক্লাসে রোল কল করার সময়ে ছাত্রটি সাড়া না দেওয়ায় নির্মমভাবে শিশুটির উপরে চড়াও হন শিক্ষিকা। ছাত্রটিকে কাছে ডেকে পরপর চল্লিশ বার চড় মারেন। শুধু তাই নয়, বকাবকির পাশাপাশি ধাক্কা দিয়ে ফেলেও দিতে যান। সেই ঘটনার ভিডিও সামনে আসতেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

শিশুটি জানিয়েছে, সেইসময়ে সে আঁকছিল। ফলে রোল কল করা হলেও শুনতে পায়নি। তা দেখেই শিক্ষিকা খড়্গহস্ত হন। সারা দেশে শিশুদের গায়ে হাত দেওয়া নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা চলছে। বড়রা বিশেষ করে শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মা কীভাবে শিশুদের সহবত শেখাবেন তা নিয়ে অনেক মত রয়েছে। তবে এভাবে সামান্য অপরাধে নির্মমভাবে মারধর করা আর যাই হোক শিক্ষকের কাজ হতে পারে না।

শিশুটি স্কুল শেষে বাড়ি ফিরলে অভিভাবক লক্ষ্য করেন সারা মুখে কালশিটে পড়ে গিয়েছে। ছেলের বন্ধুদের জিজ্ঞাসা করলে জানতে পারেন শিক্ষিকা রেতিকা ভি জন তাঁদের ছেলেকে নির্মমভাবে পিটিয়েছেন।

সঙ্গে সঙ্গে স্কুলের প্রিন্সিপালকে অভিযোগ জানানো হয়। প্রিন্সিপাল সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন যে এমন ঘটনা ঘটেছে। তিনি জানান, শিক্ষিকা রেতিকাকে স্কুলে রাখা হবে না। পাশাপাশি ছাত্রটির অভিভাবক পুলিশে একটি এফআইআরও করে এসেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+