চলন্ত গাড়িতে কিশোরীকে গণধর্ষণ সহপাঠীদের, ফের শিরোনামে উত্তরপ্রদেশ

গ্রেটার নয়ডায় এক একাদশ শ্রেণির স্কুলছাত্রীকে চলন্ত গাড়িতে আটকে রেখে গণধর্ষণ করল সহপাঠীরা। এমনই অভিযোগ উঠেছে।

ধর্ষণ নিয়ে কেন্দ্র যত কড়া আইনই আনুক বা সংশোধনী আনুক না কেন, উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই। এবার গ্রেটার নয়ডায় এক একাদশ শ্রেণির স্কুলছাত্রীকে চলন্ত গাড়িতে আটকে রেখে গণধর্ষণ করল সহপাঠীরা। এমনই অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের বৃহস্পতিবার। এই সোমবার তা প্রকাশ্যে আসে।

চলন্ত গাড়িতে কিশোরীকে গণধর্ষণ সহপাঠীদের

কিশোরী এক বেসরকারি স্কুলের ছাত্রী। ধর্ষণে অভিযুক্তদের মধ্যে কিশোরীর এক সহপাঠী ও আত্মীয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, কিশোরীকে ১১ ঘণ্টা গাড়িতে আটকে রেখে গণধর্ষণ করা হয়।

পরে নলেজ পার্ক নামে গ্রেটার নয়ডার একটি জায়গায় কিশোরীকে ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্তে নামলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

ঘটনার দিন স্কুল বাস মিস করে মেয়েটি বাড়ি ফিরতে গেলে পথে দেখা হয় কিশোরীর দূর সম্পর্কের আত্মীয় নবীন, সহপাঠী অঙ্কিত ও আর একটি ছেলের সঙ্গে। গাড়িতে লিফট দেওয়ার নাম করে মেয়েটিকে গাড়িতে তুলে মুখে কাপড় গুজে ধর্ষণ করা হয়।

মেয়ে বাড়ি ফিরছে না দেখে অভিভাবক পুলিশে অভিযোগ দায়ের করে। সেদিন রাতে ২টোর সময় নলেজ পার্কের সামনে মেয়েটিকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে। তবে মামলাটি তিনদিন চেপে রাখার জন্য পুলিশও সমালোচনার মুখে পড়েছে

গত সপ্তাহের শেষেই ১২ বছরের কমবয়সীদের ধর্ষণে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সংশোধনী আনে কেন্দ্র। একইসঙ্গে নাবালিকা ধর্ষণ কমিয়ে আনতে কেন্দ্র কড়া হাতে আইন সংশোধন করেছে। ১২ বছরের কমবয়সী মেয়েদের ধর্ষণে ন্যূনতম সাজার মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০ বছর। আর সর্বোচ্চ সাজা অবশ্যই মৃত্যুদণ্ড। তারপরও একেরপর এক ঘটনা দেশজুড়ে ঘটে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+