রায়ান স্কুলের মতোই ভদোদরার স্কুলে কিশোর খুনে গ্রেফতার উঁচু ক্লাসের ছাত্র
রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঘটনায় যেন মিল পাওয়া যাচ্ছে ভদোদরার বেসরকারি স্কুলে ছাত্র খুনের ঘটনায়।
রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঘটনায় যেন মিল পাওয়া যাচ্ছে ভদোদরার বেসরকারি স্কুলে ছাত্র খুনের ঘটনায়। শুক্রবার স্কুলের বাথরুমের মধ্যে নবম শ্রেণির এক ছাত্রের দেহ খুন হওয়া অবস্থায় পুলিশ উদ্ধার করে। সেই ঘটনার সঙ্গে গতবছরের গুরুগ্রাম স্কুলের ঘটনার মিল রয়েছে।

এই ঘটনায় নিহত ছাত্রটির শরীরের ১৫ জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার রাতেই স্কুলেরই এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। সে দশম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।
পুলিশ কমিশনার মনোজ শশীধর জানিয়েছেন, অন্তত চারজন ছাত্র জানিয়েছে, অভিযুক্ত ছাত্রকে তারা কোপাতে দেখেছে। এই ঘটনায় আরও একজন জড়িত রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ আশা করছে, জেরা করে খুনের আসল কারণ তাঁরা বের করতে পারবে। অভিযুক্তের স্কুল ব্যাগ পাশের একটি মন্দিরের ছাদ থেকে উদ্ধার হয়েছে। তাতে তিনটি বড় ছুরি, একটি লঙ্কার গুড়োর বোতল উদ্ধার হয়েছে। আর একটি ছুরি নিহতের শরীরের পাশ থেকে উদ্ধার হয়েছে।
স্কুলের তরফে জানা গিয়েছে, এবছরই নিহত ছাত্র স্কুলে ভর্তি হয়েছিল। দুই সপ্তাহ আগে তাদের ক্লাস শুরু হয়। সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ ছাত্ররা খবর দেয়, বাথরুমে একটি দেহ পড়ে রয়েছে। অ্যাম্বুল্যান্স আসার আগেই ছাত্রটি মারা গিয়েছে।












Click it and Unblock the Notifications