জঙ্গি মুসা নিকেশের পর থেকে অশান্ত কাশ্মীর! বন্ধ স্কুল-কলেজ, ইন্টারনেট পরিষেবা

ফের একবার অশান্ত হয়ে উঠল কাশ্মীর।

ফের একবার অশান্ত হয়ে উঠল কাশ্মীর। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই কুখ্যাত জঙ্গি জাকির মুসাকে এনকাউন্টারে খতম করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীরের বিভিন্ন এলাকা।

জঙ্গি মুসা নিকেশের পর থেকে অশান্ত কাশ্মীর!

শুক্রবার থেকেই নানা জায়গায় গোলমাল শুরু হয়েছে। যার ফলে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চলছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। শুক্রবার বিভিন্ন মসজিদে প্রার্থনা করতে দেওয়া হয়নি। সব মিলিয়ে কাশ্মীর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

বৃহস্পতিবার কাশ্মীরের ত্রাল এলাকায় মুসাকে নিকেশ করে যৌথবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এলাকা ঘিরে ফেলেছিল। এরপরই জাকির মুসা পালানোর চেষ্টা করে এবং গুলির লড়াই শুরু হয়। সেই গুলির লড়াইয়ে জাকির মুসা প্রাণ হারায়।
জাকির মুসা আল কায়দার সাহায্য নিয়ে আনসার গাজওয়াত-উল-হিন্দ নামে একটি জঙ্গি সংগঠন কাশ্মীরে চালাত। হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর কমান্ডার ছিল সে। বুরহান ওয়ানি ২০১৬ সালে নিকেশ হওয়ার পর তাকে হিজবুলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সে সেই দায়িত্ব ছেড়ে নিজের নতুন দল তৈরি করে আল-কায়েদার সাহায্য নিয়ে।

কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একজন ছিল এই জাকির মুসা। এদিন শনিবারও পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আন্দাজ করে কাশ্মীরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+