Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যোধপুরে উত্তেজনা, বিজেপি বিধায়কের বাড়ির সামনে বাইকে আগুন, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি

যোধপুরে উত্তেজনা, বিজেপি বিধায়কের বাড়ির সামনে বাইকে আগুন, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি

যোধপুরে ইদের দিনে বাড়ছে উত্তেজনা। গতকাল থেকে সংঘর্ষ শুরু হয়েছে যোধপুরে। ইদের দিন সকাল থেকে উত্তেজনার পারদ আরও চড়েছে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে যোধপুরের জালোরি গেট এলাকায়। ইদের দিনে মাইক খোলা নিয়ে অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপি বিধায়ক সূর্যকান্ত ব্যাসের বাড়ির সামনে তুমুল উত্তেজনা ছড়ায়। বিধায়কের বাড়ির সামনে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

যোধপুরে উত্তেজনা, বিজেপি বিধায়কের বাড়ির সামনে বাইকে আগুন, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি

ইদের আগের দিন থেকেই দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত যোধপুর। গতকাল থেকেই সেকারণে যোধপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েিছল। কিন্তু তারপরেও অশান্তি থামেনি। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে যোধপুরের জলোরি গেট এলাকা। সেখানে পুলিশের সামনেই মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়। বিজেপি বিধায়কের বাড়ির সামনে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর বিজেপি বিধায়ক সূর্যকান্ত ব্যাসের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিজেপি বিধায়কের বাড়ির সামনে বাইকে আগুন

পরিস্থিতি সামাল দিতে সেখানে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত। জলোরি গেট এলাকায় হিন্দু পতাকা সরিয়ে মুসলিমদের পতাকা টাঙানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত। সেখানে ইদের দিনের জন্য লাউড স্পিকারও বসানো হয়েছিল। পুলিশ সেই লাউড স্পিকার খুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এলাকায় একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তাতে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় সেখানে। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে পুলিশ।

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে যোধপুর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে। পুলিশি টহল দেওয়া হচ্ছে সেখানে। যোধপুরের পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীরের অনন্তনাগও। সেখানেও ইদের নমাজের পর পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তুমুল উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেও। পরিস্থিতি সামাল দিতে সেখানেও লাঠিচার্জ করে পুলিশ। সূত্রের খবর সেখানে আজাদ কাশ্মীরের স্লোগান দিয়ে উত্তেজনা ছড়ানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+