Manipur: শান্তির দিকে তাকিয়ে মণিপুর! মোদীকে 'রাজধর্ম' মনে করালেন আরএসএস প্রধান
RSS chief's Big Statement On Manipur: দীর্ঘ তিনমাস ধরে চলা লোকসভা নির্বাচন শেষ। নীতীশ কুমার-টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে সঙ্গে নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রথমদিনেই নতুন করে অশান্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর।
মুখ্যমন্ত্রী বীরেন সিং জঙ্গিদের টার্গেট। তাঁর কনভয় টার্গেট করে চলল একেবারে এলোপাত্থাড়ি গুলি। আর এই ঘটনার পরেই নতুন করে উত্তেজনা মণিপুরে। এই অবস্থায় নরেন্দ্র মোদীকে 'রাজধর্ম' মনে করালেন আরআরএস প্রধান মোহন ভাগবত। মণিপুর সহ একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদীকে নরমে-গরমে দিলেন কড়া বার্তা (RSS chief's Big Statement On Manipur)।

একই সঙ্গে সবাইকে নিয়ে চলার বার্তাও দিলেন আরএসএস (RSS chief's Big Statement On Manipur) প্রধান। তাঁর দাবি, ভোটে লড়াই হবে। কিন্তু সবাইকে নিয়ে চলাই আমাদের দেশের চলার রীতি। সম্প্রতি নাগপুরে আরএসএসের একটি অনুষ্ঠানে যোগ দেন মোহন ভগবত। আর সেখানেই এহেন মন্তব্য করেন।
মণিপুর ইস্যুতে মোহন ভগবত বলেন, গত এক বছর ধরে শান্তির দিকে তাকিয়ে মণিপুর। অশান্তির আগুন জ্বলছে। সেদিকে বিশেষ ভাবে নজর দেওয়ার কথা বলেন আরএসএস প্রধান। শুধু তাই নয়, সে রাজ্যে বন্দুকের সংস্কৃতি ব্যাপক ভাবে দেখা যাচ্ছে। অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করতে হবে বলে কার্যত নাম না করে মোদী সরকারকে বার্তা দেন মোহন ভাগবত।
তাঁর দাবি, ধীরে ধীরে নির্বাচনী বাক-বিতণ্ডা থেকে বেরিয়ে আসতে হবে। যে সমস্ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে দেশের মানুশকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন আরএসএস প্রধান। জাতিগত হিংসায় গত এক বছর ধরে উত্তপ্ত মণিপুর।
মুলত মেইতি সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মণিপুর। তারপর থেকেই মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে উত্তাল হয়ে উঠেছিল উত্তর-পূর্বের এই রাজ্য। এরপর থেকে প্রায় ৫ মাস সেখানে কার্ফু জারি ছিল সেখানে।
এর মধ্যেও দফায় দফায় সেখানে হিংসার ঘটনা ঘটছে। এমনকি সোমবারওঁ মণিপুরের কাঙ্গপোখি জেলায় মুখ্যমন্ত্রীর কনভয় টার্গেট করে চলে এলোপাথাড়ি গুলি। ঘটনায় এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। আর এরপরেই এহেন বার্তা আরএসএসের খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে আরএসএসের প্রধানের বক্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা।












Click it and Unblock the Notifications