ইদের দিনে অনন্তনাগে উঠল 'আজাদ কাশ্মীর'-র স্লোগান,সংঘর্ষ যোধপুরে, কড়া নিরাপত্তা জাহাঙ্গিরপুরীতে

ইদের দিনে অনন্তনাগে উঠল 'আজাদ কাশ্মীর'-র স্লোগান,সংঘর্ষ যোধপুরে, কড়া নিরাপত্তা জাহাঙ্গিরপুরীতে

ইদের উৎসবের মধ্যেই অশান্তি কাশ্মীরে। অনন্তনাগে উঠল আজাদ কাশ্মীর স্লোগান। মসজিদের সামনে থেকে পাথর ছোড়ার অভিযোগ। তুমুল উত্তেজনা অনন্তনাগ জেলায়। অন্যদিকে রাজস্থানের যোধপুরেও তুমুল উত্তেজনা। গতকাল রাতে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল যোধপুর। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যোধপুর শহর। অন্যদিকে দিল্লির জাহাঙ্গিরপুরীতে ইদের সকালে মিষ্টি বিতরণ করলেন পুলিশকর্মীরা।

উত্তপ্ত কাশ্মীর

উত্তপ্ত কাশ্মীর

ইদের দিন সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর। উপত্যকার অনন্তনাগে অশান্তির খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সকালে ইদের নমাজের পরেই অশান্তি ছড়িয়ে পড়ে। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোড়া শুরু হয়। ভিডিওতে দেখা গিয়েছে মসজিদের সামনে থেকে অনেকে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারছে। সেই সঙ্গে আজাদ কাশ্মীরের স্লোগান দেওয়া হচ্ছে। যদিও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে সামান্য কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তারপরে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

যোধপুরে সংঘর্ষ

যোধপুরে সংঘর্ষ

শুধু কাশ্মীর নয় যোধপুরেও সংঘর্ষ হয়েছে। গতকাল রাত থেকেই উত্তপ্ত রাজস্থানের যোধপুর। পরিস্থিতি সামাল দিতে যোধপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর যোধপুরের বালমুকুন্দ বিসা, জলোরি গেট এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিছু দুষ্কৃতি সাম্প্রদায়িক পতাকা নিেয় উস্কানি দিচ্ছে বলে অভিযোদ পুলিশের। ইদের নমাজের জন্য সব লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় পুলিশি টহল চলছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি সামল দিতে পুলিশ ফ্ল্যাগ মার্চ করছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

দিল্লির জাহাঙ্গিরপুরীতে মিষ্টি বিতরণ

দিল্লির জাহাঙ্গিরপুরীতে মিষ্টি বিতরণ

গতকাল থেকেই দিল্লির জাহাঙ্গিরপুরীতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সকালে পুলিশের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে জাহাঙ্গিরপুরীতে। জনসংযোগ গড়ে তোলা এবং এলাকায় শান্তি স্থাপনের জন্যই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মিষ্টি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য জাহাঙ্গিরপুরীতে হনুমান জয়ন্তীর দিনে তুমুল অশান্তি হয়েছিল দুই সম্প্রদােয়র মধ্যে।

সব রাজ্যে সতর্কতা জারি

সব রাজ্যে সতর্কতা জারি

ইদে অশান্তি ছড়াতে পারে আশঙ্কায় সব রাজ্যেই আগে থেকে সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশের খরগোনেতে আগেই ১৪৪ ধারার জারি করা হয়েছে। ইদের নমাজ এবং অক্ষয় তৃতীয়ার পুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে কোনও ইদের নমাজ পড়া যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। সেই সঙ্গে অক্ষয় তৃতীয়ার পুজোও করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+