Jammu and Kashmir: জম্মু-কাশ্মীর বিধানসভায় একী কাণ্ড! ব্যাপক মারপিট, বসে দেখলেন মুখ্যমন্ত্রী
Jammu and Kashmir: জম্মু-কাশ্মীর বিধানসভায় নজিরবিহীন ছবি! শাসক-বিরোধী বিধায়কের মধ্যে ব্যাপক মারপিট। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সামনেই দু'পক্ষের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। ৩৭০ ধারা (restoration of Article 370) পুনবহালের প্রস্তাব নিয়ে বিজেপি এবং শাসকদলের বিধায়কের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা ব্যাপক আকার নেয়। বিধানসভার মধ্যেই একে উপরের মধ্যে শুরু হয় হাতাহাতি।
কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে (Jammu and Kashmir) । পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান স্পিকার। ডাকা হয় বিধানসভার মার্শালদের। হাতাহাতির সঙ্গে যুক্ত বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

অন্যদিকে ঘটনার জেরে স্থগিত করে দেওয়া হয় বিধানসভার অধিবেশন। ইতিমধ্যে ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে। আর তা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, জম্মু ও কাশ্মীরে আরও একবার অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হয়েছে জম্মু ও কাশ্মীর বিধানসভায়। বুধবার শাসকদল ন্যাশনাল কনফারেন্স (NC) এই প্রস্তাব সংশ্লিষ্ট বিধানসভায় পেশ করেন।
আর তা পেশ করার সময় থেকেই জম্মু-কাশ্মীর বিধানসভায় তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। তীব্র প্রতিবাদ জানান এহেন পদক্ষেপের। কিন্তু তীব্র বিক্ষোভের মধ্যেই ধ্বনি ভোটে বিধানসভায় পাশ হয়ে যায় অনুচ্ছেদ ৩৭০ ফেরানোর প্রস্তাব।
#WATCH | Srinagar: Session of J&K Assembly resumes after it was briefly adjourned following a ruckus when Engineer Rashid's brother & Awami Ittehad Party MLA Khurshid Ahmad Sheikh displayed a banner on the restoration of Article 370.
— ANI (@ANI) November 7, 2024
Marshals took a few Opposition MLAs of the… pic.twitter.com/cIxIPfpjRh
তীব্র বিক্ষোভের জন্য কোনও আলোচনা বুধবার হয়নি। আজ বৃহস্পতিবার অধিবেশন শুরু হলেই একেবারে হৈহট্টগোল শুরু হয়। লাগাতার স্লোগান দিতে থাকেন বিরোধী বিধায়করা। পাল্টা ৩৭০ ধারা বহাল করার দাবি জানিয়ে শাসকদলের বিধায়করা বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখাতে থাকেন অধিবেশনের মধ্যেই। যার তীব্র বিরোধ জানান বিরোধী দলনেতা। কিন্তু এরপরেও পোস্টার-ব্যানার দেখানো হয় বলে অভিযোগ। আর তা নিয়ে দুপ্পক্ষের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। শুরু হয় হাতাহাতি।
মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সামনেই দু'পক্ষের মধ্যে ব্যাপক মারপিঠ শুরু হয়ে যায়। ছুটে আসেন বিধানসভার নিরাপত্তার সঙ্গে যুক্ত আধিকারিক এবং কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত তারাও একেবারে হিমশিম খান। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়। বড় জয় হয় ন্যাশানাল কনফারেন্সের। আর এরপরেই ভূস্বর্গে ৩৭০ ধারা ফের একবার জারি করার দাবি করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications