বিদ্রোহী হয়ে উঠছেন নবীনরা, সোনিয়া গান্ধীর সামনেই বিবাদ, রাহুলকেই সভাপতি পদে ফেরানোর দাবি
বিদ্রোহী হয়ে উঠছেন নবীনরা, সোনিয়া গান্ধীর সামনেই বিবাদ, রাহুলকেই সভাপতি পদে ফেরানোর দাবি
বিদ্রোহ এবার লাগাম ছাড়া হয়ে যাচ্ছে কংগ্রেসের অন্দরে। জ্যোতিরাদিত্যর দল বদল। সচিন পাইলটের প্রকাশ্যে বিদ্রোহ চোখে আঙুল দিেয় দেখিয়ে দিয়েছে কংগ্রেস এখন আর এক নেই। দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে গোটা দল। নবীন ভার্সেস প্রবীণের লড়াই আরও প্রকট হয়েছে দলনেত্রী সোনিয়া গান্ধীর সামনেই। রাজ্য সভার সাংসদদের সঙ্গে বৈঠকে সোনিয়ার সামনেই বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

বিদ্রোহী নবীনরা
কংগ্রেসের অন্দরে ক্রমশ বিদ্রোহ বাড়ছে। নবীনরা বিদ্রোহ করতে শুরু করেছে। দলে শুধুমাত্র প্রবীণদেরই গুরুত্ব দেওয়া হচ্ছে। যার ফলে সময়ে সঙ্গে সঙ্গে রাজনীতি বদলে সামিল হতে পারছে না দল যার পরিণতিতে লোকসভা ভোেট প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে কংগ্রেস।

সোনিয়ার সামনেই বিদ্রোহ
দলের রাজ্যসভার সাংসদদের নিয়ে বৈঠক করেন সোনিয়া গান্ধী। সেই বৈঠকে একদিকে যেমন উপস্থিত ছিলেন মনমোহন সিং, কপিল সিবল, গুলাম নবি আজাদ,একে অ্যান্টনি, পি চিদাম্বরম, অনন্দ শর্মারা। অন্যদিকে ছিলেন পিএল পুনিয়া, রিপুন বোরা, ছায়া বর্মারা। সোনিয়া গান্ধীর সামনেই দুই দলের বিবাদ শুরু হয়ে যায়। প্রকাশ্যে এসে পড়ে নবীন প্রবীণের দ্বন্দ্ব।

রাহুলকে ফেরানোর দাবি
সভাপতি পদে রাহুল গান্ধীকেই চান নবীনরা। অন্যদিকে প্রবীণদের ভরসা সেই সোনিয়া গান্ধীতে। এই নিয়ে কংগ্রেসের অন্দরে প্রবল মত বিরোধ তৈরি হয়েছে। সূত্রের খবর এখনও সভাপতি পদের দায়িত্ব নিতে রাজি হননি রাহুল গান্ধী। মনে করা হচ্ছে লোকসভা ভোটে একাধিক ক্ষেত্রে দলের প্রবীণ নেতাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে দলকে ভুগতে হয়েছিল। তার দায় গিয়ে চাপে রাহুলের উপরেই। সেটাতে কোনও ভাবেই আর চাইছেন না রাহুল গান্ধী।

বিদ্রোহ বাড়ছে
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দিয়েছে। তারপরেই সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলটের প্রবল দ্বন্দ্ব রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগ জনক হয়ে পড়েছে রাজস্থানে। একের পর এক এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে কংগ্রেসের অন্দরে কী ভীষণ লড়াই শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications