গুজরাতে রক্তাক্ত সংঘর্ষ এবিভিপি বনাম এনএসইউআইয়ের! প্রকাশ্যে ভিডিও

গুজরাতে রক্তাক্ত সংঘর্ষ এবিভিপি বনাম এনএসইউআইয়ের! প্রকাশ্যে ভিডিও

দিল্লিতে জওহরলাল নেহরু ক্যাম্পাসে গত কয়েকদিন ধরেই বাম ছাত্র সংগঠন বনাম বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির মধ্যে চাপানোতর জারি রয়েছে। এদিকে, সেই পরিস্থিতিতে বিজেপির পোক্ত দূর্গ গুজরাতের রাস্তায় এদিন রক্তাক্ত সংঘর্ষ দেখা গেল এবিভিপি ও এনএসইউআই কর্মীদের মধ্যে।

গুজরাতে রক্তাক্ত সংঘর্ষ এবিভিপি বনাম এনএসইউআইয়ের! প্রকাশ্যে ভিডিও

কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের সদস্যরা এদিন আরএসএস অফিসারে সামনে বিক্ষোভ দেখান গুজরাতের আমেদাবাদে। আর এরপরই সেখানে হাজির হন এবিভিপির বেশ কয়েকজন সদস্য। আমেদাবাদের পালদি এলাকায় এমন সংঘর্ষের জেরে ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে গুজরাতের দাপুটে মোদী বিরোধী নেতা হার্দিক প্যাটেলের এক ঘনিষ্ঠ সঙ্গীকে এদিন ব্যাপক মারধর করা হয় রাস্তায় ফেলে। সেই সময় পুলিশ সেখানে উপস্থিত থাকলেও , উপযুক্ত ব্যবস্থা গ্রহণ কার যায়নি। এক স্থানীয় সংবাদ চ্যানেলে এই খবর প্রকাশিত হয়েছে। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+