Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parliament roundup: কংগ্রেসের বিক্ষোভে উত্তাল রাজধানী! বিক্ষোভেই বিল পেশ কেন্দ্রের

বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের ডান দেয় কংগ্রেস। সেই মতো কালো জামা পড়ে মিছিল করতেই আটকে দেওয়া হয়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজধানী। একাধিক কংগ্রেস সাংসদকে আটক করে নিয়ে যাওয়া হয়। এমনকি

কেন্দ্রের বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের ডান দেয় কংগ্রেস। সেই মতো কালো জামা পড়ে মিছিল করতেই আটকে দেওয়া হয়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজধানী। একাধিক কংগ্রেস সাংসদকে আটক করে নিয়ে যাওয়া হয়। এমনকি প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকেও আটক করা হয় বলে জানা যাচ্ছে।

আর এই ইস্যুতে আজ দফায় দফায় স্থগিত হয়ে যায় সংসদ। অন্যদিকে রাজ্যসভাতেও কার্যত একই ছবি দেখে যায়। বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় রাজ্যসভা। যার ফলে স্থগিত হয়ে যায় অধিবেশন।

আটক রাহুল-প্রিয়াংকা সহ একাধিক নেতা

আটক রাহুল-প্রিয়াংকা সহ একাধিক নেতা

মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ একাধিক ইস্যুতে আগেই বিক্ষোভের ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে। সেই মতো কাল পোশাক পড়ে পথে নামেন কংগ্রেস সাংসদরা। কিনতি মিছিল কিছুটা এগোতেই আটকে দেওয়া হয়। একেবারে চ্যাংধোলা করে একের পর এক কংগ্রেস সাংসদ, নেতাকে আটক করে পুলিশ। এমনকি আটক করা হয় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও। একেবারে চ্যাংধোলা করে প্রিয়াঙ্কাকে পুলিশ গাড়ি তুলতে দেখা যায়। শুধু প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযানই নয়, রাষ্ট্রপতি ভবনও যাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদদের। কিন্তু সেখনে যেতে হয়নি কংগ্রেস সাংসদদের। যা নিয়ে ক্ষোভ তৈরি। এদিন এই কর্মসূচীতে যোগ দেন সোনিয়া গান্ধীও। সংসদের সামনেই তাঁকে ব্যানার হাতে দেখতে পাওয়া যায়। তবে শারীরিক অবস্থার কথা ভেবে সোনিয়া গান্ধী মিছিলে অংশ নেননি বলে খবর।

The Competition (Amendment) Bill, 2022

The Competition (Amendment) Bill, 2022

মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে দফায় দফায় এদুন উত্তাল হয় দুই কক্ষ। এর মধ্যেই The Competition (Amendment) বিল, ২০২২ পেশ করে মোদী সরকার। Competition Commission of India (CCI)-এর গর্ভিনিং স্ট্রাকচারে বেশ কিছু পরিবর্তন আনতে চায় সরকার। আর সেজন্যেই এই সংশোধনী বিল আনা হয় এদিন। কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী ইন্দ্রজিৎ সিং এই বিল পেশ করেন।

আরও একটি বিল পেশ

আরও একটি বিল পেশ

বাদল অধিবেশনে একাধিক বিল পেশ করার কথা আগেই জানিয়েছিল মোদী সরকার। সেই মতো প্রত্যেকদিনই একাধিক বিল পেশ করছে। সেই মতো বেশ কয়েকটি বিল পেশ করা হয় এদিন। বিরোধীদের হৈ হট্টগোলের মধ্যেই বিলগুলি পেশ করা হয়। সেই মতো New Delhi International Arbitration Centre (Amendment) বিল পেশ করা হয়। আইনমন্ত্রী কিরণ রিজেজু এদিন এই বিলটি টেবিলে পেশ করেন বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

ক্রিমিনাল কেসে লোকসভার সাংসদরা কখনই সমন এড়িয়ে যেতে পারেন না। এমনটাই মন্তব্য করলেন উপ রাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান ভেংকাইয়া নাইডু। অধিবেশন চালু থাক কিংবা না থাক তদন্তে সহযোগিতা করা উচিৎ বলেই দাই তাঁর। গত কয়েকদিনে একাধিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এমনকি বেআইনি লেনদেনে ইতিমধ্যে স্পঞ্জয় রাউতকে গ্রেফতার করা হয়েছে। এমনকি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে হেরাল্ড মামলাতে জেরা করা হয়েছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই এহেন মন্তব্য উপ রাষ্ট্রপতির। তাঁর মতে, আইন ও আইনি প্রক্রিয়াকে সম্মান করা আমাদের কর্তব্য।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+