দলের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ! কীভাবে চললে কংগ্রেস এগোবে, পরামর্শ প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠার

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা তথা প্রাক্তন কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় প্রণব মাই ফাদার: এ ডটার রিমেম্বারস-এ কংগ্রেস ও গান্ধী পরিবার সম্পর্কে নানা তথ্য দিয়েছিলেন। নিজের বিজেপিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে শর্মিষ্ঠা জানালেন তিনি হার্ডকোর কংগ্রেসম্যান। পাশাপাশি তিনি বলেছেন, লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা কম হলেও, জাতীয় রাজনীতিতে দলের শক্তিশালী উপস্থিতি রয়েছে।

সোমবার ১৭ তম জয়পুর সাহিত্য উৎসবের ফাঁকে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখন সময় এসেছে, কংগ্রেসকে নেতৃত্বের জন্য নেহরু-গান্ধী পরিবারের বাইরে তাকানো উচিত। তিনি বলেছেন, কংগ্রেস এখনও দেশের প্রধান বিরোধী দল। এই স্থান অবিসংবাদিত। কিন্তু প্রশ্ন হচ্ছে দলের উপস্থিতি কীভাবে জোরদার করা যাবে? যা ঠিক করবেন দলের নেতারা।

শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

শর্মিষ্ঠা বলেছেন, দলের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া, সদস্য সংগ্রহ অভিযান, দলের অভ্যন্তরে সাংগঠনিক নির্বাচন এবং নীতিগত সিদ্ধান্তে প্রতিটি স্তরে তৃণমূল পর্যায়ের কর্মীদের সম্পূক্ত করার প্রয়োজন রয়েছে। এব্যাপারে তিনি নিজের বাবা প্রণব মুখোপাধ্যায়ের ডায়েরিতে লিখে যাওয়া কথার উল্লেখ করে বলেছেন, এছাড়া আর কোনও বিকল্প নেই।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে একজন নেতা হিসেবে কীভাবে মূল্যায়ন করেন, সেই প্রশ্নের জবাবে শর্মিষ্ঠা বলেছেন, তাঁকে সজ্ঞায়িত করা তাঁর (শর্মিষ্ঠা) কাজ নয়। কোনও ব্যক্তিকে এইভাবে সজ্ঞায়িত করা সম্ভব নয়। কেউ যদি তাঁকে (শর্মিষ্ঠা) তাঁর বাবার সংজ্ঞা দিতে বলেন, তাহলেও তিনি তা করতে পারবেন না। নেতৃত্ব ইস্যুতে তিনি বলেছেন, এব্যাপারে কংগ্রেস নেতাদেরই জবাব দিতে হবে।

এই মুহূর্তে তিনি একজন কংগ্রেস সমর্থক। তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি দলকে নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি আরও বলেছেন, নেতৃত্বের জন্য নেহরু-গান্ধী পরিবারের বাইরে তাকানোর সময় এসেছে। তিনি বলেছেন, লোকে বিশ্বাস করুক বা নাই করুক, তিনি একজন কট্টর কংগ্রেসম্যান।

তবে কংগ্রেস আজ সত্যিই আদর্শ নিয়ে এগোচ্ছে কিনা, তা নিয়ে আত্মদর্শন থাকা উচিত বলে মন্তব্য করেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, সহনশীলতা, অন্তর্ভুক্তি, মত প্রকাশের স্বাধীনতা, যা কংগ্রেসের মূলে ছিল, তা দলের মধ্যে অনুসরণ করা হচ্ছে কিনা তা দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলগুলির ইন্ডিয়া ব্লক প্রসঙ্গে তিনি বলেছেন, যখন এটিকে তৈরি করা হয়েছিল, তখন তিনি নিজের এক্স হ্যান্ডেলে বলেছিলেন, যদি এটি ব্যর্থ হয়, তাহলে শিরোনাম কী হবে। কোনও রাজনৈতিক দল যাতে দেশের সমার্থক হয়ে না যায়, তা সেই সময়ই তাঁর মাথায় এসেছিল বলে জানিয়েছেন শর্মিষ্ঠা।

ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেছেন, অনেক সিনিয়র নেতারা সেখানে রয়েছেন। তাঁদেরকেই আসন ভাগাভাগির মতো সমস্যার সমাধান করতে হবে। শর্মিষ্ঠা বলেছেন, যদি তাঁর বাবা আজ সেখানে থাকতেন, তাহলে কংগ্রেসের বর্তমান অবস্থা দেখে বিরক্ত হতেন। এটা শুধু তাঁর নয়, প্রত্যেক কংগ্রেস নেতার মনের অবস্থা বলেও মন্তব্য করেছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+