ফেসবুক পোস্টে রাষ্ট্রদ্রোহিতার বার্তা নেই, মনিপুরের ছাত্রনেতার রিমান্ড খারিজ আদালতে
ফেসবুকে নাগরিক সংশোধনী বিল নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন মনিপুরের ছাত্র নেতা ভিওন থোকচোম। ইম্ফলের সিজেএম মনিপুর ছাত্রনেতার রিমান্ড খারিজ করে দিয়েছেন।
ফেসবুকে নাগরিক সংশোধনী বিল নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন মনিপুরের ছাত্র নেতা ভিওন থোকচোম। ইম্ফলের সিজেএম মনিপুর ছাত্রনেতার রিমান্ড খারিজ করে দিয়েছেন। তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে বিচারক অভিযুক্ত ছাত্রনেতা ভিওন থোকচোমের জামিনের আবেদন গ্রহণ করেছেন।

এই ফেসবুক পোস্ট আপলোড করা হয়েছিল ১৩ ফেব্রুয়ারি। সেই পোস্টে ছাত্রনেতা লিখেছিলেন- 'মনিপুরে অনির্দিষ্টকালীন কার্ফু চলছে। পাঁচদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে পড়ে রয়েছে। প্রতিবাদে কোনও কণ্ঠস্বর প্রচার করা হচ্ছে কোনও কেবল নেটওয়ার্কে। রাজ্যসভায় তা পাস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মনিপুর বিধানসভা উত্তপ্ত হয়ে উঠেছিল এই ইস্যুকে। আত্ম মূল্যায়নই একমতা্র উপায় এগিয়ে যাওয়ার।'
এই ফেসবুক পোস্টের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে ওই ছাত্রনেতার বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ১৫২এ ও ১২৪এ ধারায় অভিযোগ দায়ের করা হয়। তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়। দিল্লিতে ওই ছাত্র নেতা পড়াশোনা করেন। এরপর ১৯ ফেব্রুয়ারি ইম্ফলের সিজেএম আদালতে পেশ করা হয়। তিনদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে।
এদিন আদালত জানায়, তাঁর ফেসবুক পোস্টে কোনও প্ররোচানামূলক ও রাষ্ট্রদ্রোহিতার গন্ধ পাওয়া যাচ্ছে না। তাই তাঁকে রিমান্ডে নেওয়ার কোনও অর্থই নেই। তাঁরে জামিনের আবেদন গ্রহণ করা হয়েছে।












Click it and Unblock the Notifications