কে হবেন সুপ্রিমকোর্টের নতুন প্রধান বিচারপতি? শুরু নিয়োগ প্রক্রিয়া

শুরু হল সুপ্রিমকোর্টের নতুন বিচারপতি নিয়োগের প্রক্রিয়া। বর্তমানে প্রধান বিচারপতি পদে থাকা রঞ্জন গগৈ এই পদে সুপারিশ করলেন সুপ্রিমকোর্টের বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নাম।

শুরু হল সুপ্রিমকোর্টের নতুন বিচারপতি নিয়োগের প্রক্রিয়া। বর্তমানে প্রধান বিচারপতি পদে থাকা রঞ্জন গগৈ এই পদে সুপারিশ করলেন সুপ্রিমকোর্টের বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নাম। এই মর্মে কেন্দ্রকে একটি চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপতি। ১৭ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে মেয়াদ শেষ হতে চলেছে রঞ্জন গগৈয়ের। নিয়ম অনুযায়ী তার আগেই সরকারকে নাম সুপারিশ করে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিলেন তিনি। প্রসঙ্গত সম্প্রতী কাশ্মীর প্রসঙ্গে দায়ের হওয়া মামলা থেকে শুরু করে অযোধ্যা বিবাদ সংক্রান্ত মামলা, প্রত্যকটিতেই প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে ছিলেন বরিষ্ঠ বিচারপতি এ এস বোবদে।

এ এস বোবদে

এ এস বোবদে

১৯৫৬ সালে নাগপুরে জন্ম নেন বিচারপতি এ এস বোবদে। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকেই আইন নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি। এরপর ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নথিভুক্ত হন। বম্বে হাইকোর্টের অধীনে থাকা নাগপুর বেঞ্চ সহ সুপ্রিম কোর্টে দীর্ঘ ২১ বছর প্র্যাকটিস করার পর সিনিয়র অ্যাডভোকেটে পরিণত হন বোবদে। এরপর ২০০০ সালে বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্তি।

বিচারপতি হিসাবে দীর্ঘ অভিজ্ঞতা

বিচারপতি হিসাবে দীর্ঘ অভিজ্ঞতা

বিচারপতি হিসাবে বম্বে হাইকোর্টে কাজ করেন বেশ কয়েক বছর। সেখান থেকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সপথগ্রহণ ২০১২ সালের ১৬ অক্টোবর। এর কয়েক মাস পরেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে পদোন্নতি হয় তাঁর। ২০১৩ সালের ১২ এপ্রিল থেকে শীর্ষ আদালতে দায়িত্ব সামলেছেন এ এস বোবদে। এবার হতে চলেছেন দেশের প্রধান বিচারপতি।

সুপ্রিমকোর্টের নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া

সুপ্রিমকোর্টের নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া

ভারতীয় সংবিধানের ১২৪ নম্বর ধারাতে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টি উল্লেখিত রয়েছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আলাদা কোনও প্রক্রিয়া অবশ্য উল্লেখ করা নেই। সাধারণত সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকে পরবর্তীতে প্রধান বিচারপতি করা হয়। সেই মতই বোবদের নাম সুপারিশ করা হয়। সেই সুপারিসনামায় রাষ্ট্রপতির সই পড়লে সরকারি ভাবে প্রধান বিচারপতি হিসাবে বোবদের নিযুক্তির উপর সিল মোহর পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+