প্রাণ সংশয় নিয়ে ১২ জুলাই সুপ্রিম কোর্টকে চিঠি দেয় নির্যাতিতার পরিবার, হাতে পৌঁছয়নি প্রধান বিচারপতির
উন্নাওয়ে ধর্ষণের ঘটনায় নির্যাতিতা কিশোরীর পরিবার সুপ্রিম কোর্টের কাছে চিঠি দিয়ে জানিয়েছিলেন তাঁদের প্রাণ সংশয় হতে পারে।
উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষণের ঘটনায় নির্যাতিতা কিশোরীর পরিবার সুপ্রিম কোর্টের কাছে চিঠি দিয়ে জানিয়েছিলেন তাঁদের প্রাণ সংশয় হতে পারে। সেই চিঠি দুই সপ্তাহের বেশি সময় আগে পাঠানো হলেও তা পৌঁছয়নি প্রধান বিচারপতির হাতে।

তার মাঝেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নির্যাতিতা। অভিযোগ, এই ঘটনার মূল অভিযুক্ত সাসপেন্ডেড বিজেপি নেতা কুলদীপ সেনগারই গাড়ি দুর্ঘটনা করিয়ে খুন করতে চেয়েছিল অভিযোগকারী পরিবারকে।
মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এখনও চিঠি হাতে পাননি। তবে ১২ জুলাই পাঠানো চিঠি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। রবিবারের দুর্ঘটনার পরে এই চিঠির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার এই মামলা শুনবে আদালত।
মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, দুর্ভাগ্যবশত চিঠি এখনও আমার হাতে পৌঁছয়নি। মঙ্গলবারই জেনেছি চিঠির কথা। হাতে পাইনি।
প্রসঙ্গত, রবিবার উন্নাও কাণ্ডে নির্যাতিতা কিশোরী পরিবারের লোক ও আইনজীবীকে সঙ্গে নিয়ে উন্নাও থেকে রায়বরেলি যাচ্ছিল। সেই সময়ই নম্বর প্লেট হীন একটি লরি ধাক্কা মারে তাদের গাড়িটি।












Click it and Unblock the Notifications