'যৌনাঙ্গের অবস্থানের ওপর পুরুষ বা মহিলা নির্ধারিত হয় না', মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
সমকামী বিবাহ মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, যৌনাঙ্গের অবস্থানের উপর নির্ভর করে কাউকে পুরুষ এবং মহিলা বলা যায় না। তাঁর মতে, পুরুষ কিংবা মহিলা কোনও চূড়ান্ত ধারনা নেই।
আজ মঙ্গলবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, পুরুষ এবং মহিলা ধারনা অনেক বেশি জটিল। আর তাই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পুরুষ ও মহিলার বিবাহের কথা বলা হলেও সেক্ষেত্রে যৌনাঙ্গের অবস্থানের উপর নির্ভর করে মহিলা কিংবা পুরুষ চিহ্নিত করা হয়নি।

সুপ্রিম কোর্ট সম্প্রতি সমকামী বিবাহ মামলা সংক্রান্ত একাধিক আবেদন জমা পড়েছে। প্রত্যেকটি মামলার শুনানি একসঙ্গে করা হচ্ছে। আর তা চলছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে।
আর সেই বেঞ্চে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমা। মঙ্গলবার সকাল থেকে এই মামলার শুনানি চলছে। মামলাকারীদের হয়ে সওয়াল জবাবে অংশ নিয়েছেন মুকুল রোহতগি এবং কপিল সিব্বলের মতো সিনিয়র অ্যাডভোকেটরা। আবেদনকারী উল্লেখ করেছেন বর্তমানে এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের নিজেদের পছন্দ মতো সঙ্গীদের বিয়ে করার আইনি সম্পত্তি নেই।
শুধু তাই নয়, তাঁদের আইনি অধিকার এবং সামাজিক পরিচয় অস্বীকার করা হচ্ছে বলেও অভিযোগ। যে অভিযোগ বিসমকামী বিবাহের ক্ষেত্রে রয়েছে। এতে ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল লঙ্ঘন করা হচ্ছে বলেও দাবি। তবে মামলাকারীদৈের হয়ে আদালতে সওয়াল করছেন সিনিয়ল অ্যাডভোকেট মুকুল রোহতগি। তিনি আদালতে আর্জি জানিয়েছেন দুটি মানুষের একসঙ্গে থাকার অধিকার রয়েছে। তারা নারী-কি পুরুষ সেটা বিবেচনা করার আগে তারা মানুষ।
তারপরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, যদি সেটা সত্যিই মেনে নেওয়া হয় তাহলে কোন আইনে ফেলা হবে। তার প্রেক্ষিতে মুকুল রোহতগী বলেছেন, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে একে ফেলাই যায়। ৭০ বছর আগে এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তৈরি হয়েছিল।
তবে মামলার শুনানিতে সলিসিটর জেনারেল বেশ কয়েকটি প্রশ্ন তোলেন। মামলাটি শোনার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যদিও এই বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে তৈরি বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আদালতের সিদ্ধান্ত অন্য কেউ ঠিক করে দিতে পারে না।
বলে রাখা প্রয়োজন, গত বছর নভেম্বর মাসে কেন্দ্রকে একটি নোটিশ দেয় সুপ্রিম কোর্ট। এক সমকামী দম্পতি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করার পরেও আইনি স্বীকৃতি না পাওয়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রকে এই বিষয়ে নোটিশ দেয় শীর্ষ আদালত।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications