সংবিধানের মূল কাঠামোকে ধ্রুবতারার সঙ্গে তুলনা প্রধান বিচারপতির, খারিজ ধনখড়ের তত্ত্ব

সংবিধানের মূল কাঠামো হল ধ্রুবতারা। এই বার্তায় কলেজিয়াম ব্যবস্থা ও আদালতে বিচারপতি নিয়োগ প্রসঙ্গে নিজের মত প্রকাশ প্রধান বিচারপতির।

ভারতীয় সংবিধানের মূল কাঠামো নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক অনুষ্ঠানে সবিধানের মূল কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শনিবার প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতির সেই বক্তব্যকে খারিজ করে সংবিধানের মূল কাঠামোকে ধ্রুবতারার সঙ্গে তুলনা করলেন।

সংবিধানের মূল কাঠামোকে ধ্রুবতারার সঙ্গে তুলনা প্রধান বিচারপতির, খারিজ ধনখড়ের তত্ত্ব

ভারতীয় সংবিধানের মূল কাঠামো রক্ষার পক্ষে সওয়াল করে তিনি ধনখড়ের তত্ব্া খারিজ করে দেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, সংবিধানের মূল কাঠামো হল ধ্রুবতারা। এই বার্তায় তিনি কলেজিয়াম ব্যবস্থা ও আদালতে বিচারপতি নিয়োগ প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করে দিলেন।

শনিবার মুম্বইয়ে আইনজীবী ননী পালকিওয়ালা স্মারক বক্তৃতায় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, "সংবিধানের মূল কাঠামো আমাদের কাছে ধ্রুবতারার মতো। আমাদের সকল পথ যখন অন্ধকারে ভরে যায়, এই মূল কাঠামোই আমাদের অন্ধকার ঢেকে আলোর সন্ধান দেয়। আমাদের সঠিক দিকে নিয়ে যায়।"

প্রধান বিচারপতি বলেন, তাই আমাদের উচিত সংবিধানের মূল পরিকাঠামো সর্বদা রক্ষা করা। সংবিধানের মূল কাঠামো নিয়ে তাঁর ব্যাখ্যা, সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, স্বতন্ত্র ক্ষমতা ও নানা আদর্শ আবর্তিত হচ্ছে। ফলে এই ধারণাকে কখনই দমন করা যাবে না। তাকে লালন করতে হবে আমাদের।

এদিন আইনজীবী ননী পালকিওয়ালা স্মারক বক্তৃতায় তিনি বলেন, এই বিশিষ্ট আইনজীবীও আমাদের এই বার্তাই দিয়ে গিয়েছেন। দেশের সংবিধানকে কখনই বদলানো যায় না। তাকে মান্যতা দিতে হয়। এদিন তিনি প্রকারান্তরে সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসা সংবিধানের মূল কাঠামোর বিষয়ে তাঁর মত প্রকাশ করেন।

সুপ্রিম কোর্ট সম্প্রতি কেরল সরকার বনাম কেশবানন্দ ভারতীর একটি মামলার রায়ে বলেছিল সংবিধানের মূল কাঠামো বদল করা যাবে না। তার পাল্টা রাজস্থানের এক অনুষ্ঠানে যোগ দিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সওয়াল করেছিলেন সংবিধানের মূল কাঠামো বদলের পক্ষে। জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কেন তারা সংবিধান সংশোধন করতে পারবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন ধনখড়।

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই কলেজিয়াম ব্যবস্থায় সংস্কার দাবি করছে। এই ব্যবস্থায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং প্রবীণ চার বিচারপতি শীর্ষ আদালতের সম্ভাব্য বিচারপতিদের নাম প্রস্তাব করে আইনমন্ত্রক। কেন্দ্র চাইছে এই কলেজিয়াম ব্যবস্থায় সরকারের প্রতিনিধিও থাকুক। কিন্তু কিছুদিন আগে কলেজিয়াম ব্যবস্থার পক্ষ সওয়াল করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+